১৯ অক্টোবর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi
শিরোনাম
বরেন্দ্র অঞ্চলের মানুষের আশানুরূপ খাদ্যের যোগান দিচ্ছে বিএমডিএশেষ মুহূর্তের প্রস্তুতির মধ্য দিয়ে প্রধানমন্ত্রীকে বরণে প্রস্তুত রাজশাহীপ্রধানমন্ত্রীর নিকট রাজশাহীতে কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির বিষয়ে উপস্থাপন করা হবে : রাসিক প্রশাসকরাজশাহীর ঐতিহ্য-গৌরবের ধারক বরেন্দ্র কলেজ জাতীয়করণ দাবিকৃষ্ণ-হরিদ্রা রঙের ছোঁয়া ভিআইপি সড়কে ধর্মসভার মন্ডপ হপিংয়ে আসছেন প্রধানমন্ত্রীপ্রধানমন্ত্রীর আগমনে রাজশাহীর উন্নয়ন-অগ্রযাত্রা আরও বাড়বে: রাসিক প্রশাসকসুইমিংপুল অপসারণ করতে গিয়ে হুমকীর মূখে আরডিএ’র অভিযান দলশুদ্ধ জন্ম ও মৃত্যু নিবন্ধন নিশ্চিতের স্বীকৃতিস্বরূপ পুরস্কার পেল রাসিক

পাকিস্তানে মুক্তি পাচ্ছে বুবলির সিনেমা

প্রকাশিত: ৩ জানুয়ারি ২০২৫, ৭:১৯ অপরাহ্ণ | বিভাগ: বিনোদন
পাকিস্তানে মুক্তি পাচ্ছে বুবলির সিনেমা
বিজ্ঞাপন

গত বছর পাকিস্তানের প্রেক্ষাগৃহে মুক্তি পায় ঢালিউড ছবি ‘মোনা: জ্বীন ২’। এরপর মুক্তি পায় শাকিব খানের ছবি ‘তুফান’। এবার দেশটিতে মুক্তি পাচ্ছে শরিফুল রাজ ও শবনম বুবলী অভিনীত ছবি ‘দেয়ালের দেশ’। গতকাল শুক্রবার থেকে পাকিস্তানের বিভিন্ন প্রেক্ষাগৃহে চলছে ছবিটি। জানা গেছে, পাকিস্তানে সিনেমাটি ডিস্ট্রিবিউশন করছে যুক্তরাষ্ট্রের এভেইল এন্টারটেইনমেন্ট। পাকিস্তানে সিনেমার মুক্তির খবর জানিয়ে নির্মাতা মিশুক মনি বলেন, ‘দেয়ালের দেশ আমার প্রথম ছবি। গত বছর ছবিটি মুক্তির পর দর্শক ও ক্রিটিকদের দারুণ প্রশংসা পেয়েছি। এটা আমার জন্য বড় প্রাপ্তি। দেশে মুক্তির পাশাপাশি অনেক দেশেই মুক্তি পেয়েছে। শুক্রবার মুক্তি পাচ্ছে পাকিস্তানে। এটাও আমার জন্য দারুণ খবর। আশা করি পাকিস্তানের দর্শকদের কাছেও সিনেমাটি ভালো লাগবে।’ গেল বছরের অন্যতম আলোচিত রোমান্টিক গল্পের সিনেমা ‘দেয়ালের দেশ’। ঈদুল ফিতরে মুক্তি পাওয়া সিনেমাটি সে সময় দর্শকমহলে বেশ সাড়া জাগায়। এরপর সিনেমাটি যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়সহ পৃথিবীর নানা দেশে মুক্তি পায়। বেশ কয়েকমাস ধরে পাকিস্তানে বাংলাদেশের সিনেমা মুক্তির প্রক্রিয়া শুরু হয়েছে। সে যাত্রায় এবার যুক্ত হলো ‘দেয়ালের দেশ’। বৈশাখ ও নহর নামের দুই যুবক-যুবতীর ব্যতিক্রম রসায়ন নিয়ে নির্মিত হয়েছে ‘দেয়ালের দেশ’। এতিমখানায় মানুষ হওয়া বৈশাখ চালচুলোহীন, খামখেয়ালি। বাসে বাসে লিফলেট বিলি করা মেয়ে নহরকে তার ভালো লাগে। প্রেম হয়ে যায় তাদের। কিন্তু স্বভাব বদলায় না বৈশাখের। জুয়া আর নেশায় ডুবে থাকে। ডেলিভারি ম্যানের চাকরি নিলেও জেলে যেতে হয় তাকে। সব হারিয়ে বৈশাখ কাজ নেয় মর্গে। একদিন একটা লাশ আসে মর্গে। কফিন খুলে বৈশাখ দেখে, এটা তার প্রেমিকা নহরের লাশ। এখান থেকেই ছবির মূল গল্প শুরু হয়। শরিফুল রাজ ও বুবলী ছাড়া এতে আরও অভিনয় করেছেন স্বাগতা, শাহাদাত হোসেন, আজিজুল হাকিম, সাবেরী আলম প্রমুখ।-এফএনএস

 

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন