২৯ অক্টোবর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

শহীদ ড. জোহা-শহীদ নুরুল ইসলাম স্মরণে আলোচনা সভা আজ

প্রকাশিত: ১৮ ফেব্রুয়ারি ২০২১, ১১:২৪ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
শহীদ ড. জোহা-শহীদ নুরুল ইসলাম স্মরণে আলোচনা সভা আজ
বিজ্ঞাপন

প্রেস বিজ্ঞপ্তি : ১৯৬৯ সালের গন-অভ্যুত্থানে দেশের প্রথম শহীদ বুদ্ধিজীবী রাজশাহী বিশ^বিদ্যালয়ের রসায়ন বিভাগের তৎকালীন শিক্ষক ও প্রক্টর সৈয়দ মোহাম্মদ শামসুজ্জোহা (ড. জোহা) এবং তাঁর শাহাদাতের ঘটনায় প্রতিবাদ করে রাজশাহীর রাজপথে প্রাণ দেয়া রাজশাহী সিটি কলেজের তৎকালীন ছাত্র নুরুল ইসলামের স্মরণে এক আলোচনা অনুষ্ঠিত হবে আজ বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি)। রাজশাহী প্রেসক্লাব ও জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদের যৌথ আয়োজনে বৃহস্পতিবার বিকাল ৩টায় নগরীর সাহেব বাজার জিরো পয়েন্ট রাজশাহী প্রেসক্লাব মিলনায়তনে এ আলোচনা সভা অনুুষ্ঠিত হবে।

রাজশাহী প্রেসক্লাব ও স্মৃতি পরিষদের সভাপতি সাইদুর রহমানের সভাপতিত্ব ও সাধারণ সম্পাদক আসলাম-উদ-দৌলার সঞ্চালনায় আয়োজিত এ স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখবেন রাজশাহী প্রেসক্লাবের আজীবন সদস্য ও স্মৃতি পরিষদের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা প্রশান্ত কুমার সাহা। বিশেষ অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন- রাজশাহী মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. নওশাদ আলী। স্মরণ সভা সফল করতে এর আগে বুধবার দিনব্যাপী নগরীতে মাইকিং করা হয়।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন