৪ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

নওগাঁয় ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

প্রকাশিত: ১ জানুয়ারি ২০২৫, ১০:১০ অপরাহ্ণ | বিভাগ: আঞ্চলিক, রাজনীতি
নওগাঁয় ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
বিজ্ঞাপন

নওগাঁ প্রতিনিধি : উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে নওগাঁয় র‌্যালি ও আলোচনা সভার মধ্যে দিয়ে ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। বুধবার (০১ জানুয়ারি) বিকেলে জেলা ছাত্রদলের আয়োজনে শহরের কেড়ির মোড় বিএনপির দলীয় কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে পুনরায় সেখানে গিয়ে শেষ হয়। এরপর সেখানে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মামুন বিন ইসলাম দোহা নেতৃতে যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল কাদের রাসেল, সাংগঠনিক সম্পাদক অমিয় কুমার সরকারসহ ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা প্রতিষ্ঠা-বার্ষিকীর র‌্যালিতে অংশগ্রহণ করেন।
এসময় র‌্যালি ও আলোচনা সভায় অংশগ্রহণ করেন, নওগাঁ জেলা বিএনপির আহবায়ক আবু বক্কর সিদ্দিক নান্নু, সদস্য সচিব বায়েজিদ হোসেন পলাশ, জেলা বিএনপির সাবেক সাবেক সভাপতি নজমুল হক সনি, সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম ধলু, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম টুকু, আমিনুল হক বেলাল, শফিউল ইসলাম রানা, জেলা যুবদলের আহ্বায়ক মাসুদ হায়দার টিপু, স্বেচ্ছাসেবক দলের সাধারন সম্পাদক শফিউল আজম আজম টুটুল, মহিলা দলের সাংগঠনিক সম্পাদক রিনা পারভিনসহ অন্যান্যরা। আলোচনা সভায় বক্তারা বলেন, জাতীয়তাবাদী ছাত্রদল সর্ব বৃহত ছাত্র সংগঠন। ছাত্রদল সবসময় গণতন্ত্রের পক্ষে কাজ করে এসেছে। এতদিন স্বৈরাচার হাসিনা সরকার ছাত্রদলের অসংখ্য নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দিয়ে হয়রানি করেছে। আজ দেশ স্বৈরাচার মুক্ত হয়েছে।
মান্দা
মান্দা সংবাদদাতা : নওগাঁর মান্দায় কেককাটা, শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্যদিয়ে ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে অবুধবার বেলা সাড়ে ১১টার দিকে কৃষি ব্যাংকের সামনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা ছাত্রদলের আহবায়ক শহিদুজ্জামান সালেকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক আহবায়ক আব্দুল মতিন প্রধান অতিথি ছিলেন। উপজেলা ছাত্রদলের সদস্য সচিব পলাশ কুমারের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির আহবায়ক শফিকুল ইসলাম বাবুল চৌধুরী, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মকলেছুর রহমান মকে, সাবেক উপজেলা চেয়ারম্যান ও সাবেক সাধারণ সম্পাদক ডা. ইকরামুল বারী টিপু, উপজেলা যুবদলের আহবায়ক নুরুল ইসলাম, সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুল জলিল, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর আলম, আমিনুল ইসলাম, মাইনুল ইসলাম, কামরুল ইসলাম ও আকিব জাওয়াদ চৌধুরী, আহবায়ক কমিটির সদস্য তাহমিদ হোসেন অর্নব, উত্তরা কলেজ ছাত্রদলের আহবায়ক লিটন হোসেন প্রমুখ। শেষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা উপজেলার বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে।


পত্নীতলা
পত্নীতলা সংবাদদাতা : ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নওগাঁর পত্নীতলায় র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দুপুরে নজিপুর সরদারপাড়া থেকে র‌্যালি বের করে নজিপুরের বিভিন্ন সড়ক ঘুরে বিএনপির দলীয় কার্যালয়ে গিয়ে এসে শেষ হয়। পরে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্হিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির কৃষি বিষয়ক সম্পাদক শামসুজ্জোহা খান, নওগাঁ জেলা মহিলা দলের সভানেত্রী সামিনা পারভিন পলি, পত্নীতলা উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সেকেন্দার আলী বিশ্বাস রুবেল সহ পত্নীতলা উপজেলা বিএনপি, পৌর বিএনপি, ইউনিয়ন বিএনপি ও বিভিন্ন ইউনিয়ন থেকে আগত ছাত্রদলের নেতাকর্মী বৃন্দ।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন