২৮ অক্টোবর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

রাজশাহীতে পদ্মা স্কুল অ্যান্ড কলেজের উদ্বোধন

প্রকাশিত: ১৮ ফেব্রুয়ারি ২০২১, ১১:১৩ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
রাজশাহীতে পদ্মা স্কুল অ্যান্ড কলেজের উদ্বোধন
বিজ্ঞাপন

প্রেস বিজ্ঞপ্তি : রাজশাহীতে পদ্মা স্কুল অ্যান্ড কলেজের উদ্বোধন করা হয়েছে। গতকাল বুধবার দুপুর ১২টায় পদ্মা স্কুল অ্যান্ড কলেজের শহীদ এ.এইচ.এম কামারুজ্জামান মাল্টি পারপাস হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র খায়রুজ্জামান লিটন। অনুষ্ঠানের শুরুতে ফিতা কেটে পদ্মা স্কুল অ্যান্ড কলেজের উদ্বোধন করেন মেয়র।

এরপর অনুষ্ঠানে মেয়রকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়। পদ্মা স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ তৌহিদুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লাইফ ফাউন্ডেশন বাংলাদেশ চিফ এক্সিকিউটিভ অফিসার মোহাম্মদ সাইদুল আহসান রিয়াল ও ১৩নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মমিন।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন