১৯ অক্টোবর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi
শিরোনাম
বরেন্দ্র অঞ্চলের মানুষের আশানুরূপ খাদ্যের যোগান দিচ্ছে বিএমডিএশেষ মুহূর্তের প্রস্তুতির মধ্য দিয়ে প্রধানমন্ত্রীকে বরণে প্রস্তুত রাজশাহীপ্রধানমন্ত্রীর নিকট রাজশাহীতে কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির বিষয়ে উপস্থাপন করা হবে : রাসিক প্রশাসকরাজশাহীর ঐতিহ্য-গৌরবের ধারক বরেন্দ্র কলেজ জাতীয়করণ দাবিকৃষ্ণ-হরিদ্রা রঙের ছোঁয়া ভিআইপি সড়কে ধর্মসভার মন্ডপ হপিংয়ে আসছেন প্রধানমন্ত্রীপ্রধানমন্ত্রীর আগমনে রাজশাহীর উন্নয়ন-অগ্রযাত্রা আরও বাড়বে: রাসিক প্রশাসকসুইমিংপুল অপসারণ করতে গিয়ে হুমকীর মূখে আরডিএ’র অভিযান দলশুদ্ধ জন্ম ও মৃত্যু নিবন্ধন নিশ্চিতের স্বীকৃতিস্বরূপ পুরস্কার পেল রাসিক

শাবনূরের সঙ্গে দ্বন্দ্বের গুঞ্জন, মুখ খুললেন পূর্ণিমা

প্রকাশিত: ১৮ ডিসেম্বর ২০২৪, ৭:৩৯ অপরাহ্ণ | বিভাগ: বিনোদন
শাবনূরের সঙ্গে দ্বন্দ্বের গুঞ্জন, মুখ খুললেন পূর্ণিমা
বিজ্ঞাপন

দুজনের ঢাকাই চলচ্চিত্রে আগমন প্রায় কাছাকাছি সময়ে। তাদের একজন শাবনূর আরেকজন পূর্ণিমা। দুজনের ঝুলিতেই আছে অসংখ্য জনপ্রিয় সিনেমা। বলা যায়, বর্ণাঢ্য অভিনয় জীবনে দুজনেই অসংখ্য হিট সিনেমা উপহার দিয়েছেন দুজন। তৈরি করেছেন অসংখ্য ভক্ত। গত মঙ্গলবার ছিল সবসময়ের জনপ্রিয় নায়িকা শাবনূরের জন্মদিন। বিশেষ এই দিনে তাকে শুভেচ্ছা জানিয়েছেন পূর্ণিমা। সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি লিখেছেন, ‘শুভ জন্মদিন বাংলাদেশের সেরা অভিনেত্রী। আপনার অবিশ্বাস্য প্রতিভা, উৎসর্জন এবং অনুপ্রেরণাদায়ক কর্মক্ষমতা লক্ষ্য লক্ষ্য মানুষের জন্য আনন্দ ও গর্ব বয়ে নিয়ে আসছে। সুখী থাকুন এবং উজ্জ্বল থাকুন।’ জানা গেছে, গেল বছর স্বামী ও কন্যাকে সঙ্গে নিয়ে অষ্টেলিয়া সফরে গিয়েছিলেন পূর্ণিমা। সামাজিক যোগাযোগ মাধ্যমের কল্যাণে সেই খবর জেনেছিলেন শাবনূর। পরে পূর্ণিমাকে খুঁজে বের করে শাবনূর তার বাসায় আমন্ত্রণ জানান। এরপর পূর্ণিমা তার বাসায় যান এবং নিজের ফেসবুক পেজ থেকে শাবনূরের সঙ্গে লাইভে আসেন। অনেকের মনে ধারণা, ঢালিউডে নিজেদের রাজত্ব বহালের প্রতিযোগিতা থেকেই শাবনূর-পূর্ণিমার দ্বন্দ্ব। গুঞ্জনে জল ঢেলে দেন এই দুই তারকা। তারা জানান, সবাই মনে করে আমাদের মধ্যে দা-কুমড়ো সম্পর্ক। কিন্তু মোটেও তা না। পূর্ণিমা গণমাধ্যমকে বলেন, আমাদের দুজনের সম্পর্কটা ফুলের পাপড়ির মতো। শাবনূর আপা অভিনয়ের প্রতিষ্ঠান। আমাদের সবার অনুপ্রেরণা। যখন ইন্ডাস্ট্রিতে প্রথম এসেছি, নির্মাতারা শাবনূর আপার উদাহরণ দিয়ে সেভাবে কাজ চাইতেন আমাদের কাছে। কিন্তু আমড়া আপার ধারেকাছেও ছিলাম না। আমি অনেকবার তাকে কপি করার চেষ্টা করেছি কিন্তু পারিনি। মানুষ হিসেবে তার তুলনা নেই।-এফএনএস

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন