সর্বশেষ সংবাদ
সাপাহারে প্রণোদনার কৃষি উপকরণ বিতরণ উদ্বোধন বর্ষায় দেখা নেই বৃষ্টির, হচ্ছে না জমি চাষ ডোনাল্ড ট্রাম্পকে শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের চিঠি গণভোটের রায় বাস্তবায়ন ও সুশাসন দাবিতে রাজশাহীতে ১১ দলের বিক্ষোভ মিছিল আওয়ামী লীগ আর বাংলাদেশে রাজনীতি করতে পারবে না : স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে আবেগাপ্লুত জুলাই শহীদের স্বজনেরা আরো শক্তিশালী হচ্ছে এল নিনো, সতর্কতা জাতিসংঘ’র জুলাই-আগস্টে দেশে বন্যার শঙ্কা পদ্মা নদী রক্ষায় রাজশাহীতে ‘রান ফর পদ্মা’ মিনি ম্যারাথন অনুষ্ঠিত প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে স্বচ্ছতার সঙ্গে কাজ করছে সরকার : এমপি মিলন

মিয়ানমারে সু চির বিরুদ্ধে দুর্যোগ আইন ভঙ্গের নতুন অভিযোগ

Paris
Update : বৃহস্পতিবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২১

এফএনএস : মিয়ানমারে সেনা অভ্যুত্থানবিরোধী বিক্ষোভের মধ্যেই দেশটির স্টেট কাউন্সেলর অং সান সু চির বিরুদ্ধে নতুন অভিযোগ আনা হয়েছে। এবার তার বিরুদ্ধে জাতীয় দুর্যোগ আইন ভঙ্গের অভিযোগ এনেছে সেনা সরকার। তবে এ ব্যাপারে বিস্তারিত কিছু জানানো হয়নি। মঙ্গলবার এই ঘটনায় ‘বিরক্তি’ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র নেড প্রাইস আবারও সু চির মুক্তির দাবি জানিয়েছেন।

এদিকে, নতুন নির্বাচন দিয়ে জয়ী দলের কাছে ক্ষমতা হস্তান্তর করার প্রতিশ্রুতি দিয়েছে মিয়ানমারের সামরিক জান্তা সরকার। জান্তা সরকারের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল জ মিন তুন সংবাদ সম্মেলনে প্রতিশ্রুতি দেন। অন্যদিকে, বিক্ষোভকারীদের শান্তিপূর্ণ আন্দোলনে বাধা দিলে সেনা সরকারকে চড়া মূল্য দিতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছে জাতিসংঘ। এর আগে সু চির বিরুদ্ধে অবৈধ ওয়াকি-টকি রাখার অভিযোগে মামলা হয়।


আরোও অন্যান্য খবর
Paris