সর্বশেষ সংবাদ
সেমিকন্ডাক্টর খাত অর্থনীতির নতুন গন্তব্য : প্রধানমন্ত্রী রাজশাহীতে ইনডোর স্টেডিয়ামের ভিত্তিপ্রস্তর স্থাপন আধুনিক ও সমৃদ্ধ মহানগরী গড়ার প্রত্যয় ভূমিমন্ত্রীর রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি স্পিকার হাফিজ নতুন রাষ্ট্রপতি হতে সবচেয়ে বেশি আলোচনায় মির্জা ফখরুল পবায় কলেজের শিক্ষকদের ফুলেল শুভেচ্ছায় সিক্ত হলেন এমপি মিলন বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান পদে দায়িত্ব পেলেন বুলবুল মোদির আশ্বাসেও দিল্লিতে থামছে না বিক্ষোভ মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে : এমপি মিলন শিগগিরই পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন রাসিক প্রশাসকের সঙ্গে ওয়াসা এমডির উন্নয়ন-নাগরিক সেবা নিয়ে আলোচনা

সোনামসজিদ স্থলবন্দর দিয়ে আলু-পেঁয়াজ আমদানি শুরু

Paris
Update : বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪

শিবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর দিয়ে ভারত থেকে আলু ও পেঁয়াজ আমদানি একদিন বন্ধ থাকার পর বুধবার (২৭ নভেম্বর) দুপুর থেকে আবারও আমদানি শুরু হয়েছে। বন্ধের পর থেকে জেলায় আলু ও পেঁয়াজের দাম বেড়ে গেছে। গত ২৪ ঘণ্টায় কেজিতে পেঁয়াজের দাম বেড়েছে ১৫-২০ টাকা। আলুও ১০-১৫ টাকা বেশি দরে বিক্রি হচ্ছে। তবে আমদানি শুরু হওয়ায় দাম কিছুটা কমবে বলে আশা ক্রেতাদের। আরিশা ট্রেডার্সের স্বত্বাধিকারী আলমগীর জুয়েল বলেন, ‘মঙ্গলবার সকাল থেকে সোনামসজিদ স্থলবন্দর দিয়ে পেঁয়াজ ও আলুভর্তি কোনো ট্রাক প্রবেশ করেনি। কারণ আলু ও পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দিয়েছিল পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। বুধবার থেকে আবারও আমদানি শুরু হয়েছে। পানামা সোনামসজিদ পোর্ট লিংক লিমিটেডের পোর্ট ম্যানেজার মাইনুল ইসলাম বলেন, মঙ্গলবার সকাল থেকে পেঁয়াজ ও আলু ভর্তি ট্রাক স্থলবন্দরে প্রবেশ করেনি। দুপুর থেকে আবারও আমদানি শুরু হয়েছে। পানামার ইয়ার্ডে প্রবেশ করেছে পণ্যবাহী ট্রাক।


আরোও অন্যান্য খবর
Paris