সর্বশেষ সংবাদ
সাপাহারে প্রণোদনার কৃষি উপকরণ বিতরণ উদ্বোধন বর্ষায় দেখা নেই বৃষ্টির, হচ্ছে না জমি চাষ ডোনাল্ড ট্রাম্পকে শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের চিঠি গণভোটের রায় বাস্তবায়ন ও সুশাসন দাবিতে রাজশাহীতে ১১ দলের বিক্ষোভ মিছিল আওয়ামী লীগ আর বাংলাদেশে রাজনীতি করতে পারবে না : স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে আবেগাপ্লুত জুলাই শহীদের স্বজনেরা আরো শক্তিশালী হচ্ছে এল নিনো, সতর্কতা জাতিসংঘ’র জুলাই-আগস্টে দেশে বন্যার শঙ্কা পদ্মা নদী রক্ষায় রাজশাহীতে ‘রান ফর পদ্মা’ মিনি ম্যারাথন অনুষ্ঠিত প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে স্বচ্ছতার সঙ্গে কাজ করছে সরকার : এমপি মিলন

রাজশাহীতে প্রথম নারীদের নিয়ে ফটোগ্রাফি এক্সিবিশন

Paris
Update : শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪

স্টাফ রিপোর্টার : দেশে নারীদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে রাজশাহীতে প্রথম নারী ফটোগ্রাফি এক্সিবিশন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২২ নভেম্বর) থেকে দুইদিন ব্যাপী নারী ফটোগ্রাফি এক্সিবিশন আয়োজন করে লিসেনিং ওয়ার্ডস নামক নারী উন্নয়ন প্রতিষ্ঠান। যেখানে অংশগ্রহণকারী প্রত্যেক আলোকচিত্রীই নারী এবং প্রদর্শনীতে আসা প্রত্যেক দর্শকও নারী বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। শহরের ভদ্রায় ফোরসাইট স্কুল প্রাঙ্গনে ২ দিনব্যাপী এই এক্সিবিশনের ১ম দিন আজ। প্রায় শতাধিক ছবি থেকে নির্বাচিত অর্ধশতাধিক ছবিই এই এক্সিবিশনে প্রদর্শন করা হয়েছে। এক্সিবিশনে অংশগ্রহণকারী আলোকচিত্রীদের মধ্যে সর্বোচ্চ ৩ জন হবেন সেরা আলোকচিত্রী এবং পাবেন সেরা আলোকচিত্রী এওয়ার্ড। এছাড়াও সর্বোচ্চ ৫ জন হবেন মনোনীত সেরা আলোকচিত্রী। উক্ত প্রদর্শনীতে আলোকচিত্রের বিচারক হিসেবে আছেন খ্যাতিমান নারী আলোকচিত্রী নওরিন আনসারি। যিনি তার মনোরম সাদা-কালো ছবির জন্য দেশজুড়ে সুনাম অর্জন করেছেন। এছাড়াও দেশের দশজন নারী আলোকচিত্রী উপস্থিত ছিলেন। প্রদর্শনীর আয়োজকরা জানিয়েছেন, দেশের নারীদের ছবি তোলায় আগ্রহী করে তোলার জন্য তাদের এই বিশেষ আয়োজন। যেহেতু তারা নারীদের নিয়ে কাজ করেন। নারীদের দক্ষতা বৃদ্ধির জন্য বিভিন্ন প্রশিক্ষণ দিয়ে থাকেন এই নারী উন্নয়ন প্রতিষ্ঠান লিসেনিং ওয়ার্ডস। তাই নারীদের নিয়ে অন্যান্য ক্ষেত্রগুলোতেও রাখতে চান সফলতার ছাপ। এরই ধারাবাহিকতায় তারা আয়োজন করেন, আলোকচিত্রী প্রদর্শনীসহ ম্যাগাজিন এবং বিভিন্ন নেটওয়ার্কিং ইভেন্টও।

 


আরোও অন্যান্য খবর
Paris