সোমবার

১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
গোদাগাড়ীতে মাদক ও কিশোর অপরাধকে লাল কার্ড প্রদর্শন করে শিক্ষার্থীদের শপথ আরডিএ’র নতুন চেয়ারম্যানের সামনে কঠিন চ্যালেঞ্জ দুবাইয়ে গ্রেফতার বেনজীর, দ্রুত দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী আরডিএ’র নতুন চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইটের দায়িত্ব গ্রহণ রাণীনগরে ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধ, ভাঙ্গন আতংক যতক্ষণ প্রাণ থাকবে, দেশ ও দেশের মানুষের জন্য কাজ করে যাব: প্রধানমন্ত্রী রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ে পাঁচ দিনব্যাপী ইন-হাউস প্রশিক্ষণ কর্মশালা লন্ডনে আন্তর্জাতিক ইংরেজি ভাষায় বিতর্ক প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন রাজশাহীর ত্বাকি সবুজ ও সমৃদ্ধ সোনার বাংলাদেশ গড়তে সবাইকে এগিয়ে আসতে হবে : এমপি মিলন রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসাবে নিয়োগ পেলেন বিএনপি নেতা সুইট

রাজশাহীর বিএনপিতে বিভেদের দিকে ইঙ্গিত দিয়ে ঐক্যবদ্ধভাবে সংগঠন করে তুলার আহবান সালামের

Paris
Update : মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০২৪

স্টাফ রিপোর্টার : ৭ নভেম্বরের ঘটনা না ঘটলে বাংলাদেশের স্বাধীনতা থাকতো না। ১৬ ডিসেম্বর যেমন বাংলাদেশের অবিচ্ছেদ্য অংশ, তেমনি ৭ নভেম্বর সিপাহী-জনতার বিপ্লবও একটি অবিচ্ছেদ্য অংশ। তিনি বলেন, বিগত প্রায় দেড়যুগ ক্ষমতায় থেকে দেশের গণতন্ত্র বিনষ্ট করেছে, সেইসাথে হাজার হাজার মায়ের বুক খালি করেছে এই খুনি হাসিনা। তিনি বলেন, এই অন্তবর্তীকালীন সরকারকে বিএনপি নিয়ে এসেছে। কারন বিএনপি দেশে গণতন্ত্র পুণরুদ্ধার ও বাকশালী সরকারকে বিতারিত করতে দির্ঘ্য ষোল বছর রাজপথে আন্দোলন করেছে। মঙ্গলবার (১৯ নভেম্বর) বিকেলে রাজশাহী মহানগরীর বাটার মোড়ে ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজশাহী মহানগর ও জেলা বিএনপি আয়োজিত সমাবেশে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম বলেন এই কথাগুলো বলেন। রাজশাহীতে নেতাদের মধ্যে দ্বন্দ্ব-বিভেদের দিকে ইঙ্গিত করে দলের কেন্দ্রীয় এই নেতা বলেন, ‘ঐক্যবদ্ধভাবেই রাজশাহীকে গড়ে তুলতে হবে। এখানে বীর মুক্তিযোদ্ধা এডভোকেট এরশাদ আলী ঈশা আছেন, সদস্য সচিব মামুন অর রশিদ মামুন আছেন। এর বাইরে রাজশাহীর সাবেক মেয়র মিজানুর রহমান মিনু আছেন। সাবেক মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল আছেন। আছেন এডভোকেট শফিকুল হক মিলন। ঐক্যবদ্ধভাবেই কিন্তু রাজশাহীকে গড়ে তুলতে হবে। যদি রাজশাহী মহানগরীতে ঐক্য নষ্ট হয়, এই কয়জন নেতা দায়ী থাকবেন। তারেক রহমানের নির্দেশ- ঐক্যবদ্ধভাবে সংগঠন করে তুলতে হবে। বড় নেতা যাঁরা, তাঁদের দায়িত্ব বেশি। সেই দায়িত্ব আপনারা পালন করবেন। এটাই আমরা প্রত্যাশা করেন তিনি।’ সমাবেশে সভাপতিত্ব করেন রাজশাহী নগর বিএনপির আহ্বায়ক এরশাদ আলী ঈসা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশ বিষয়ক সহ-সম্পাদক ও রাজশাহী মহানগর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট শফিকুল হক মিলন, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও বিএনপি রাজশাহী জেলা শাখার আহ্বায়ক আবু সাইদ চাঁদ, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও বিএনপি রাজশাহী জেলার সিনিয়র সহ-সভাপতি সাইফুল ইসলাম মার্শাল, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও রাজশাহী জেলা বিএনপি’র সদস্য দেবাশিষ রায় মধু, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও রাজশাহী জেলা বিএনপি’র সদস্য আবু বকর সিদ্দিক। মহানগর বিএনপি’র সদস্য সচিব মামুনুর রশিদ এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন জেরা বিএনপি’র সাবেক সভাপতি এডভোকেট তোফাজ্জল হোসেন তপু, রাজশাহী নগরের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক নজরুল হুদা, যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন, ওয়ালিউল হক রানা, শফিকুল ইসলাম শাফিক, জয়নাল আবেদিন শিবলী ও বজলুর হক মন্টু, জেলা বিএনপি’র সদস্য রায়হানুল আলম রায়হান, গোলাম মোস্তফা মামুন, তাজমুল তান টুটুল, মিজানুর রহমান মিজান, জাকিরুল ইসলাম বিকুল। এছাড়াও যুবদল রাজশাহী মহানগরের সাবেক সভাপতি বিএনপি নেতা আবুল কালাম আজাদ সুইট, রাজশাহী মহানগর যুবদলের আহ্বায়ক মাহফুজুর রহমান রিটন, জেলা যুবদলের সাবেক সভাপতি মোজাদ্দেদ জামানী সুমন, জেলা যুবদলের আহ্বায়ক মাসুদুর রহমান সজন, যুবদল রাজশাহী মহানগরের সাবেক আহ্বায়ক আব্দুল কাদের বকুল, জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফয়সাল সরকার ডিকো, যুবদল রাজশাহী মহানগরের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শরিফুল ইসলাম জনি, সদস্য সচিব রফিকুল ইসলাম রবিসহ রাজশাহী জেলা ও মহানগর বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের বিভিন্ন থানা ও ওয়ার্ডের আহ্বায়ক, সদস্য সচিব ও যুগ্ম আহ্বায়কসহ অন্যান্য নেতাকর্মী উপস্থিত ছিলেন। সমাবেশে শেষে বাটার মোড় থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি আলুপট্টি মোড়ে গিয়ে শেষ হয়। এই শোভাযাত্রায় জেলা ও মহানগর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।


আরোও অন্যান্য খবর
Paris