সর্বশেষ সংবাদ
রাজশাহী সেনানিবাসে স্টেশন কমান্ডার-এর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ আরডিএ চেয়ারম্যানের নেতৃত্বে শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার মাজারে প্রদ্ধাঞ্জলী বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সাংগঠনিক কার্যক্রম জোরদারসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আম বাজারে ‘আম তোলা’ চক্রের ৫ সদস্য গ্রেফতার চিকিৎসকদের পেশাগত উৎকর্ষতার পাশাপাশি মানবিক মানুষ হয়ে ওঠাও জরুরি : প্রধানমন্ত্রী রাজশাহী বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত ও ‘অ্যাগ্রো-বেজড’ ইপিজেড স্থাপন করা হবে : ভূমিমন্ত্রী রাজশাহীতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের মতবিনিময় সভা প্রতিদিনের ছোট ছোট ভুল অভ্যাসই বাড়াচ্ছে ডায়াবেটিস, হৃদরোগের ঝুঁকি : ড. মজিবুল হক গোদাগাড়ীতে জাতীয় নাগরিক পার্টির সমাবেশ ‘আলুর গোল্লা’ খেতে বাগমারায় আসছেন দুর-দুরান্তের মানুষ

অ্যামাজন প্রাইমে বাংলাদেশের ‘কাজল’

Paris
Update : বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০২৪

জনপ্রিয় ওটিটি প্ল্যাটফরম অ্যামাজন প্রাইম। নতুন কনটেন্ট তো বটেই, তারা প্রায়ই বিশ্বের নানা দেশের পুরনো সিনেমা, নাটক ও টেলিছবি উন্মুক্ত করে থাকে। তারই অংশ হিসেবে মুক্তি পেল ‘কাজল’। এর আগে এতে বাংলাদেশের কয়েকটি সিনেমা উঠেছে। যেমন অমিতাভ রেজার ‘রিকশা গার্ল’, রুবাইয়াত হোসেনের ‘মেইড ইন বাংলাদেশ’, শাকিব খানের ‘নবাব’, খিজির হায়াত খানের ‘ওরা ৭ জন’, রুবেল হাসানের ‘মনে প্রাণে’ প্রভৃতি। সেই ধারাবাহিকতায় এবার উঠল মুহাম্মদ মোস্তাফা কামাল রাজের নির্মাণে মেহজাবীন চৌধুরী অভিনীত ‘কাজল’। এতে আরো একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন তারিক আনাম খান। ২৮ অক্টোবর থেকে নাটকটি দেখা যাচ্ছে অ্যামাজন প্রাইমে। যেখানে উঠে এসেছে বাবা ও মেয়ের অসাধারণ এক গল্প। নির্মাতা রাজ মনে করেন, ‘দেশের নাটক-টেলিছবি-সিনেমা বিশ্ববাজারে ছড়িয়ে দেওয়ার জন্য এটি একটি বড় মাধ্যম। সেই মাধ্যমে আমার কাজটি যুক্ত হওয়ায় ভালো লাগছে।’ ‘কাজল’ নাটকে রয়েছে ‘মামণি’ নামে একটি গান। এটি লিখেছেন জনি হক। সুর দিয়েছেন নাভেদ পারভেজ। গেয়েছেন পল্লবী রায় ও পায়েল ত্রিপুরা। গীতিকবি জনি হক বলেন, ‘নাটকটির সুবাদে আমার লেখা গানও এখন অ্যামাজনে উঠল! এটা অত্যন্ত সুখকর বিষয়। বাবা-মেয়ের গল্প নিয়ে তৈরি অসাধারণ নাটকটি অ্যামাজন প্রাইমে দেখতে পারেন, গানটিও শুনতে পারেন। কথা দিচ্ছি, ভালো লাগবে।’ গ্লোবাল দর্শকদের কথা ভেবে অ্যামাজন প্রাইমে ‘কাজল’ নাটকের ইংরেজি সাব-টাইটেল রয়েছে। প্রসঙ্গত, ২০২২ সালের ১৩ ফেব্রুয়ারি প্রযোজনা প্রতিষ্ঠান সিনেমাওয়ালার ইউটিউব চ্যানেলে প্রথম মুক্তি পায় ‘কাজল’।-এফএনএস


আরোও অন্যান্য খবর
Paris