শনিবার

১৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
হাজার কোটি টাকার টার্গেট নিয়ে রাজশাহীতে আম পাড়া শুরু রাজশাহীতে অটোরিক্সা চালক হত্যায় চার জন গ্রেপ্তার, অটোরিক্সা উদ্ধার রাজশাহীতে হোটেলের ক্ষতিপূরণ চাওয়ায় ‘চাঁদাবাজ’ হিসাবে অপপ্রচারের অভিযোগ নওগাঁয় অনলাইন জুয়ার মূল হোতাসহ ১৫ জন গ্রেফতার প্রধানমন্ত্রী শুধু স্বপ্ন দেখাচ্ছেন না, স্বপ্নগুলো বাস্তবায়ন করেও দেখাচ্ছেন : রাসিক প্রশাসক বন্ধ চিনিকলগুলোতে আশার আলো মোস্তফার ভরসা বুকে বাঁধা বেয়ারিং গাড়ি রাজশাহীকে পরিকল্পিত মহানগর হিসেবে গড়ে তোলা হয়েছে: ভূমিমন্ত্রী রাজশাহীর লিচুতে ৬০ কোটি টাকা বাণিজ্য হওয়ার সম্ভাবনা অবশেষে জেল ফটকে অপেক্ষারত তিন শিশু ফিরে পেল মায়ের কোল

রাজশাহীতে অটোরিকশা চালক হত্যাকারীদের শরীরে রক্তের দাগেই ক্লু উন্মোচন

Paris
Update : সোমবার, ২১ অক্টোবর, ২০২৪

স্টাফ রিপোর্টার : রাজশাহীতে অটোরিকশা ছিনতাইয়ের পর চালককে হত্যা করে লাশ মাটিচাপা দেওয়া হয়েছে। গত রবিবার (২০ অক্টোবর) দিবাগত রাতে রাজশাহীর এয়ারপোর্ট থানার ভুগরইল বটতলা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত অটোরিকশা চালকের লাশ একটি কালাই খেতে পুঁতে রাখা অবস্থায় সোমবার (২১ অক্টোবর) এয়ারপোর্ট থানা পুলিশ লাশ উদ্ধার করেছে। নিহত ওই অটো চালকের নাম সিরাজুল ইসলাম (৬৫)। সিরাজুল নওগাঁর মহাদেবপুর উপজেলার কাঞ্চন গ্রামে মৃত রিয়াজ উদ্দীন সরকারের ছেলে। রাজশাহী নগরীর হেঁতেম খাঁ এলাকায় সে ও তার ছেলে ভাড়া থাকতো। অটোরিক্সা চালিয়ে উপার্জিত অর্থদিয়ে চলতো তার সংসার। অটোচালক সিরাজুল হত্যার অভিযোগে তিনজনকে আটক করা হয়েছে। তারা হলেন- রাতুল, ফিরোজ ও শুভ। রাজশাহীতেই তাদের বাড়ি বলে জানিয়েছেন এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিন আকতার। মতিহার ও শাহ্মখদুম জোনের ডেপুটি পুলিশ কমিশনার (ডিসি) মোমিনুল করিম আসামীদের প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাদ দিয়ে জানান, রোববার (২০ অক্টোবর) রাত্রি আনুমানিক ১১টায় এই তিনজন রাজশাহী রেলওয়ে স্টেশন থেকে অটোরিকশাটি রিজার্ভ ভাড়া করে নগরীর উপকন্ঠ ভুগরইল এলাকায় আসে। পূর্বপরিকল্পিতভাবে শুনশান এলাকায় আনারপর অটোরিক্সা ছিনতাই করার জন্য চালককে দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে নিয়ে যায় রাস্তার পাশর্^বর্তী বাঁশঝাড়ে। সেখানে ধাঁরালো অন্ত্র দিয়ে অটোচালক সিরাজুলকে তারা হত্যা করে। সেখান থেকে প্রায় একশ মিটার পূবে একটি কালাই খেতে সিরাজুলের লাশ মাটি চাঁপা দেয় হত্যাকারিরা। অতঃপর অটোরিক্সাটি বিক্রির উদ্দেশ্যে তারা শহর ছেড়ে পারি জমায় গোদাগাড়ি উপজেলায়। সোমবার (২১ অক্টোবর) সকালে রাজশাহীর গোদাগাড়ীতে গিয়ে তারা অটোরিকশাটি বিক্রির চেষ্টা করাকালিন তাদের শরীরে রক্তের দাগ ও কথাবার্তা সন্দেহজনক মনে হলে স্থানীয়রা তাদের আটকে রেখে পুলিশে খবর দেন। পরে গোদাগাড়ী থানা-পুলিশ তাদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করলে অটোরিক্সা চুরিসহ হত্যাকান্ডের বিষয়টি উন্মুচিত হয়। এরপর বিষয়টি রাজশাহী এয়ারপোর্ট থানা-পুলিশকে অবহিত করা হয়। পরে ওই তিনজনের দেখানো স্থান থেকে লাশ উদ্ধার করে। কালাই খেতে মাটিচাঁপা দিয়ে পুঁতে রাখা হয়েছিল সিরাজুলের লাশ। এর আগে শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাত করে তার মৃত্যু নিশ্চিত করা হয়। স্থানীয়দের দেয়া তথ্যমতে, সিরাজুলের পেটের বিভিন্নস্থানে প্রায় ১৮/২০ টি ছুরিকাঘাতের চিহৃ ছিল।
সরেজমিনে গিয়ে দেখা গেছে, সিরাজুলকে যেস্থানে মাটি চাঁপা দেয়া হয়েছিল ঠিক তার পাশেই রয়েছে তিনতলা নির্মাণাধীন একটি ভবন। বায়া বাজার এলাকার মিজান নামের এক আওয়ামী লীগ নেতার বাড়ি সেটি। ঐ নির্মাণাধীন ভবনের ছাদে বসে আসামীরা সব তাদের দশ-বারোজন বন্ধুবন্ধব মিলে প্রতিদিন গভীর রাত অবদি নেশা করতো। স্থানীয়রা ভয়ে তাদের নিষেধ করতো না। ঐ ভবনটির দক্ষিণ অংশের একটি ঝোপঝাড়ে পড়েছিল একটি ব্যাগ। ব্যাগের ভেতর পাওয়া যায় অটোরিক্সার কাজে ব্যবহৃত সেলাইরেঞ্জ, প্লাস, হাতুড়ি, বেশ কয়েকটি বাটবল্টুসহ অন্যান্য উপকরণ। এছাড়াও ঘটনাস্থলের প্রায় চল্লিশ ফিট ধুরে ম্যানহোলের পাশের ঝোঁপে পড়েছিল মাটি খোড়ার কাজে ব্যবহৃত কোদাল ও ত্রিপল। এয়ারপোর্ট থানার ওসি শাহিন আকতার জানান, নিহত ব্যক্তির লাশ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। এ নিয়ে থানায় হত্যা মামলা করার প্রক্রিয়া চলছে।

 


আরোও অন্যান্য খবর
Paris