শুক্রবার

১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
হাজার কোটি টাকার টার্গেট নিয়ে রাজশাহীতে আম পাড়া শুরু রাজশাহীতে অটোরিক্সা চালক হত্যায় চার জন গ্রেপ্তার, অটোরিক্সা উদ্ধার রাজশাহীতে হোটেলের ক্ষতিপূরণ চাওয়ায় ‘চাঁদাবাজ’ হিসাবে অপপ্রচারের অভিযোগ নওগাঁয় অনলাইন জুয়ার মূল হোতাসহ ১৫ জন গ্রেফতার প্রধানমন্ত্রী শুধু স্বপ্ন দেখাচ্ছেন না, স্বপ্নগুলো বাস্তবায়ন করেও দেখাচ্ছেন : রাসিক প্রশাসক বন্ধ চিনিকলগুলোতে আশার আলো মোস্তফার ভরসা বুকে বাঁধা বেয়ারিং গাড়ি রাজশাহীকে পরিকল্পিত মহানগর হিসেবে গড়ে তোলা হয়েছে: ভূমিমন্ত্রী রাজশাহীর লিচুতে ৬০ কোটি টাকা বাণিজ্য হওয়ার সম্ভাবনা অবশেষে জেল ফটকে অপেক্ষারত তিন শিশু ফিরে পেল মায়ের কোল

দুর্গাপুরের দুই শিক্ষা প্রতিষ্ঠানে যাতায়াতের ব্রীজের সংযোগ সড়কের বেহাল অবস্থা

Paris
Update : রবিবার, ২০ অক্টোবর, ২০২৪

মুকতার হোসেন আলিফ, দুর্গাপুর : রাজশাহীর দুর্গাপুর মহিলা ডিগ্রী কলেজ ও বালিকা উচ্চ বিদ্যালয়ে যাতায়াতের মাধ্যম হোজা নদীর ওপর নির্মিত ব্রীজের সংযোগ সড়কের বেহাল অবস্থা। চরম দূর্ভোগে শিক্ষক, শিক্ষার্থীসহ পথচারী। হোজা নদীর ওপর নির্মিত ব্রীজের উত্তরপার্শ্বের সংযোগ সড়কটি ভেঙ্গে নদীগর্ভে যাওয়ার অপেক্ষায় আর অপর দক্ষিন পার্শ্বে নেই কাচাপাকা সড়ক। মানুষের আমবাগান ও বাড়ীর আঙ্গিনা দিয়ে ব্রীজে উঠতে হয় এমনকি মাটি থেকে ব্রীজ অনেক উঁচু হওয়ায় চলাচলকারী পথচারীদের ব্রীজে উঠতে অনেক বেগ পেতে হয়। এতে ব্রীজ দিয়ে যাতায়াতকারী দুইটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, পথচারী, এলাকাবাসী ও যানবাহন চালকদের চরম ভোগান্তির স্বীকার হতে হয়। এমনকি ব্রীজ দিয়ে ঝুঁকি নিয়ে চলাচল করতে গিয়ে দূর্ঘটনার স্বীকার হতে হয় প্রতিনিয়ত।
দুর্গাপুর মহিলা ডিগ্রী কলেজের স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থী মাহবুবা খাতুন বর্ষা বলেন, আমি বাড়ী চৌবাড়িয়া গ্রামে। দুর্গাপুর মহিলা ডিগ্রী কলেজে যাতায়াতের একমাত্র সংযোগ পথ হোজা নদীর উপর নির্মিত ব্রিজ। ব্রীজের দক্ষিন পার্শ্বে বহরমপুর সিংগাবাজার পাকা সড়ক থেকে ৩০০ দূরে ব্রীজ পার হয়ে যেতে হয় দুর্গাপুর মহিলা ডিগ্রী কলেজ ও দুর্গাপুর বালিকা উচ্চ বিদ্যালয় রাস্তাটি একটু বৃষ্টির পানিতেই কর্দমাক্ত হয়ে যায়। প্রায়দিনেই কর্দমাক্ত রাস্তা দিয়ে কলেজে যেতে হয়। অপরদিকে ব্রীজ শেষে কলেজে পৌছাতে ব্যবহারকারী সংযোগ সড়কটি ভেঙে যাওয়ায় যানবাহন চলাচলতো দূরের কথায় হেঁটে পার হওয়ায় দুষ্কর হয়ে পড়েছে। ব্রিজের দক্ষিণ পাশে ৩০০ গজ মাটির রাস্তাটি পাকা করলে দুর্গাপুর মহিলা কলেজ ও দুর্গাপুর বালিকা উচ্চ বিদ্যালয় পড়ুয়া সকল শিক্ষার্থী সহ বিষ দিয়ে যাতায়াতকারী পথচারীদের দুর্ভোগ লাগব হবে।
দুর্গাপুর বালিকা উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক প্রকাশ চন্দ্র বলেন, বহরমপুর-দুর্গাপুর এর সংযোগস্থান হোজা নদীর ওপর নির্মিত ব্রীজ। দুর্গাপুর মহিলা ডিগ্রী কলেজ ও দুর্গাপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের দুটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী সহ হোজা নদীর দক্ষিন পাশ থেকে সহ দুর্গাপুর, হরিপুর, কাঁচুপাড়ায় যাতায়াতের একমাত্র পথ ব্রিজের উত্তরপার্শ্বে ভাঙ্গাচোরা সংযোগ থাকলেও নেই ব্রীজের দক্ষিন পার্শ্বের সংযোগ সড়ক। দক্ষিন পাশে মানুষের আমবাগান ও বাড়ীর পাশ দিয়ে ব্রীজে উঠতে হয়। ব্রীজের উত্তর পার্শ্বের সংযোগ সড়কটি সংস্কার ও দক্ষিন পার্শ্বে নদীর সাথে সংযুক্ত সরকারী দাঁড়ার পাশ দিয়ে রাস্তা নির্মান করলে এই পথ দিয়ে যাতায়াতকারী পথচারীদের দূর্ভোগ, কষ্ট ও দূঃখ ঘুচবে। সড়ক সংস্কার ও সড়ক নির্মানের জন্য সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। এ বিষয়ে দুর্গাপুর উপজেলা প্রকৌশলী মাসূক-ই মোহাম্মদ মাসুদ বলেন, হোজা নদীর ওপর নির্মিত ব্রীজের সংযোগ সড়কটি ভেঙ্গে যওয়ার বিষয়টি আমাদের জানা ছিলোনা, এ বিষয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে দ্রুত সংস্কারের ব্যবস্থা করা হবে।


আরোও অন্যান্য খবর
Paris