সর্বশেষ সংবাদ
সেমিকন্ডাক্টর খাত অর্থনীতির নতুন গন্তব্য : প্রধানমন্ত্রী রাজশাহীতে ইনডোর স্টেডিয়ামের ভিত্তিপ্রস্তর স্থাপন আধুনিক ও সমৃদ্ধ মহানগরী গড়ার প্রত্যয় ভূমিমন্ত্রীর রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি স্পিকার হাফিজ নতুন রাষ্ট্রপতি হতে সবচেয়ে বেশি আলোচনায় মির্জা ফখরুল পবায় কলেজের শিক্ষকদের ফুলেল শুভেচ্ছায় সিক্ত হলেন এমপি মিলন বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান পদে দায়িত্ব পেলেন বুলবুল মোদির আশ্বাসেও দিল্লিতে থামছে না বিক্ষোভ মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে : এমপি মিলন শিগগিরই পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন রাসিক প্রশাসকের সঙ্গে ওয়াসা এমডির উন্নয়ন-নাগরিক সেবা নিয়ে আলোচনা

শেখ হাসিনা সম্ভবত দিল্লিতেই আছেন : পররাষ্ট্র উপদেষ্টা

Paris
Update : বৃহস্পতিবার, ১৭ অক্টোবর, ২০২৪

পলাতক সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা সম্ভবত দিল্লিতেই আছেন বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) বিকেল ৫টায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাম্প্রতিক কূটনৈতিক বিষয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন। শেখ হাসিনার অবস্থান সম্পর্কে জানকে চাইলে তিনি বলেন, আমি যতটুকু আন-অফিশিয়ালি জানতে পেরেছি উনি সম্ভবত দিল্লিতেই আছেন। আদালত থেকে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা ব্যক্তিদের অবস্থান সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, আপনারা যতটুকু জানেন আমি ততটুকুই জানি। অনেক ক্ষেত্রে হয়তো আপনারা একটু বেশিই জানেন। যে ৪৬ জনের বিরুদ্ধে পরোয়ানা জারি হয়েছে তাদের অবস্থান নিশ্চিত করা হবে। এদিকে আদালতের নির্দেশ অনুযায়ী পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফিরিয়ে আনার বিষয়ে যা প্রয়োজন সেটি অবশ্যই সরকার করবে বলে জানান পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। শেখ হাসিনা এবং ওবায়দুল কাদেরসহ ৪৬ জনের বিরুদ্ধে গণহত্যার অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সেটির প্রেক্ষিতে শেখ হাসিনাকে ফেরত আনার বিষয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, এখানে প্রবেশের কিছুক্ষণ আগে আমি খবরটা জেনেছি। আমরা অবশ্যই প্রয়োজনীয় ব্যবস্থা নেবো। আদালত একমাস সময় দিয়েছেন। এ সময়ের মধ্যে তাকে ফেরত আনার জন্য যা যা প্রয়োজন সেটি অবশ্যই আমরা করবো। এই মুহূর্তে শেখ হাসিনার স্ট্যাটাসটা কি? জানতে চাইলে তিনি বলেন, মাত্র খবরটা এসেছে, সামনে হয়ত আপডেট পাবো। ডিটেইলস আসলে হয়ত জানাতে পারব। শেখ হাসিনাকে কি প্রক্রিয়ায় আনা হবে সে বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কীভাবে আনা হবে সেটি গুরুত্বপূর্ণ না। গুরুত্বপূর্ণ হলো কোর্ট বলেছে তাদের গ্রেপ্তার করতে। পরোয়ানা তো আমার কাছে আসেনি, এসেছে পুলিশের কাছে। কিন্তু পুলিশ সেটি পারবে না, কারণ সে দেশে নেই। তখন আমাদের কাছে আসবে তখন আমাদের কাছে আসবে। এটুকু আজকে বলতে পারি।-এফএনএস


আরোও অন্যান্য খবর
Paris