মঙ্গলবার

৯ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

২৬শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
রাজশাহীতে ক্লুলেস দস্যুতা মামলার রহস্য উদ্ঘাটন, বিএনপি নেতাসহ ২ জন গ্রেপ্তার পুশইন ঠেকাতে কঠোর অবস্থানে বিজিবি বিএমডিএ’র ৮৬তম পরিচালনা বোর্ড সভা নতুন সরকারের অধিনে ২০২৬-২৭ অর্থবছরের প্রথম বাজেট অধিবেশন শুরু প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সভা অনুষ্ঠিত ডেঙ্গমুক্ত রাজশাহী নগরী গড়তে প্রচেষ্টা অব্যাহত থাকবে : রিটন রাজশাহীতে বৈদ্যুতিক খুঁটিতে ঘুঘুর বাচ্চা আনতে গিয়ে প্রাণ হারালেন এক কিশোর দেশের ৬৫ শতাংশ গ্রাহক বিদ্যুতের মূল্যবৃদ্ধির বাইরে থাকছেন : তথ্যমন্ত্রী বিশ্বে প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তায় তৈরি হল ভ্যাকসিন, মানবদেহে সফল পরীক্ষা বাগমারার তাহেরপুর হাটে অতিরিক্ত খাজনা আদায়ের অভিযোগ

ডিসি অফিসের সামনে সড়ক পরিবহনের দুই গ্রুপের সংঘর্ষ

Paris
Update : বুধবার, ১৬ অক্টোবর, ২০২৪

স্টাফ রিপোর্টার : রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয়ে সামনে সড়ক পরিবহন গ্রুপের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ হয়েছে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। পরিস্থিতি নিয়ন্ত্রণে তাৎক্ষণিক ব্যবস্থা নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। গতকাল বুধবার (১৬ অক্টোবর ) দুপুরে রাজশাহী সড়ক পরিবহন গ্রুপে প্রসাশক নিয়োগের দাবিতে মানববন্ধনে দাঁড়ালে দুই গ্রুপের মধ্যে এই ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, পরিবহন নেতা রাকেশ গ্রুপের সদস্যরা সড়ক পরিবহনের বর্তমান কমিটি প্রত্যাখ্যান করে দুপুরে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি ও মানববন্ধনের আয়োজন করে। এর কিছুক্ষণ পরেই বর্তমান কমিটি অর্থাৎ হেলাল গ্রুপের নেতারা ব্যানার ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে কথা কাটাকাটির একপর্যায়ে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ বাঁধে। পরে আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।
জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সদস্য আলমাস খান গনমাধ্যমে কর্মীদের বলেন, আমরা শান্তিপূর্ণভাবে প্রশাসক নিয়োগের দাবিতে মানববন্ধন কর্মসূচির উদ্দেশে জেলা প্রশাসকের কার্যালয়ে সামনে দাঁড়ালে তাঁরা আমাদের উপর হামলা চালায়। তাঁরা অবৈধভাবে সড়ক পরিবহন গ্রুপের অফিস দখল নিয়েছে। তিনি আরো বলেন, আমরা চাই এখানে প্রশাসক নিয়োগ করা হোক এরপর একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে নির্বাচিতরা সড়ক পরিবহণের দায়িত্ব নিবে। কোনো অবৈধ প্রতিনিধি আমরা মানবো না।


আরোও অন্যান্য খবর
Paris