মঙ্গলবার

৯ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

২৬শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
রাজশাহীতে ক্লুলেস দস্যুতা মামলার রহস্য উদ্ঘাটন, বিএনপি নেতাসহ ২ জন গ্রেপ্তার পুশইন ঠেকাতে কঠোর অবস্থানে বিজিবি বিএমডিএ’র ৮৬তম পরিচালনা বোর্ড সভা নতুন সরকারের অধিনে ২০২৬-২৭ অর্থবছরের প্রথম বাজেট অধিবেশন শুরু প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সভা অনুষ্ঠিত ডেঙ্গমুক্ত রাজশাহী নগরী গড়তে প্রচেষ্টা অব্যাহত থাকবে : রিটন রাজশাহীতে বৈদ্যুতিক খুঁটিতে ঘুঘুর বাচ্চা আনতে গিয়ে প্রাণ হারালেন এক কিশোর দেশের ৬৫ শতাংশ গ্রাহক বিদ্যুতের মূল্যবৃদ্ধির বাইরে থাকছেন : তথ্যমন্ত্রী বিশ্বে প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তায় তৈরি হল ভ্যাকসিন, মানবদেহে সফল পরীক্ষা বাগমারার তাহেরপুর হাটে অতিরিক্ত খাজনা আদায়ের অভিযোগ

রাজশাহীতে পাসের হার ৮১.২৪ ভাগ জিপিএ-৫ বেড়ে দ্বিগুণ, এগিয়ে মেয়েরা

Paris
Update : মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০২৪

স্টাফ রিপোর্টার : রাজশাহী মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডে এবার এইচএসসি পরীক্ষার্থীদের পাসের হার ৮১ দশমিক ২৪ শতাংশ। এর মধ্যে ছাত্রদের পাসের হার ৭৬ শতাংশ আর ছাত্রীদের পাসের হার ৮৭ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ২৪ হাজার ৯০২ জন শিক্ষার্থী। গত বছর এ বোর্ডে পাসের হার ছিল ৭৮ দশমিক ৪৬ শতাংশ। এবার পাসের হার বেড়েছে। এ ছাড়া গতবারের তুলনায় দ্বিগুণের বেশি শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে এবার। গত বছর জিপিএ-৫ পেয়েছিল ১১ হাজার ২৫৮ জন। অথচ গত বছর পরীক্ষার্থীর সংখ্যা ছিল এবারের চেয়ে বেশি। মঙ্গলবার (১৫ অক্টোবর) বেলা ১১টায় রাজশাহী শিক্ষা বোর্ডের কনফারেন্স রুমে সংবাদ সম্মেলনের মাধ্যমে শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. অলিউল আলম এসব তথ্য জানান। অলিউল আলম বলেন, ‘এ বছর শতভাগ পাস করেছে ৩৫ কলেজের শিক্ষার্থীরা। শতভাগ ফেল করেছে এমন শিক্ষাপ্রতিষ্ঠান সংখ্যা ১২টি। যেসব কলেজের কোনও শিক্ষার্থী পাস করেনি, সেসব কলেজের ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে। এবার পাস করেছে এক লাখ ১১ হাজার ৪৪৮ জন। পাসের হারে ছাত্রদের চেয়ে এগিয়ে ছাত্রীরা। জিপিএ-৫ প্রাপ্তিতে ছাত্ররা এগিয়ে।’
তিনি আরও বলেন, ‘গত ৩০ জুন থেকে শুরু হয় এইচএসসি পরীক্ষা। রাজশাহী শিক্ষা বোর্ডের আওতায় বিভাগের আট জেলায় এবার পরীক্ষার্থী ছিল ১ লাখ ৩৯ হাজার ১৯৩ জন। পরীক্ষায় ৭১ হাজার ৮১৭ জন ছাত্র, ৬৫ হাজার ৩৬৭ জন ছাত্রী অংশ নেয়। এ বছর জিপিএ-৫ পেয়েছে ২৪ হাজার ৯০২ জন শিক্ষার্থী। এর মধ্যে ছাত্রের সংখ্যা ১০ হাজার ৩০৫ জন এবং ছাত্রীর সংখ্যা ১৪ হাজার ৫৯৭ জন। শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, পরীক্ষা চলাকালীন সময়ে অসদুপায় অবলম্বনের অভিযোগে ২৪ জন শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। এ ছাড়া এক বিষয়ে অকৃতকার্যের হার গত বছরের তুলনায় বেড়েছে। গত বছর ছিল ১৪ দশমিক ২৯ শতাংশ। এ বছর তার হার ১৫ দশমিক ৫৫ শতাংশ। এ বছর ২০৩টি কেন্দ্রে ৭৪১টি কলেজের শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নেয়।
রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. অলীউল আলমসহ বোর্ড সংশ্লিষ্টরা সংবাদ সম্মেলন করে এই তথ্য জানান। তিনি জানান, এবোর্ডে এবার এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল এক লাখ ৩৭ হাজার ১৮৪ জন । যার মধ্যে পাস করেছে এক লাখ ১১ হাজার ৪৪৮ জন । গত বছর পরীক্ষার্থী ছিল ১ লাখ ৪০ হাজার ১১৫ জন । পাশ করেছিল ১ লাখ ৮ হাজার ৫৮০ জন পরীক্ষার্থী । পাশের হার ছিল ৭৮ দশমিক ৪৬ শতাংশ । জিপিএ ৫ পেয়েছিল ১১ হাজার ২৫৮ শিক্ষার্থী।
রাজশাহী বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক আরিফুল ইসলাম জানান, পাস ও জিপিএ ৫ প্রাপ্তির দিক থেকে এবারও ছেলেদের চেয়ে এগিয়ে আছে মেয়েরা। ছাত্রীদের পাসের হার ৮৭ শতাংশ। আর জিপিএ ৫ পেয়েছে ১৪ হাজার ৫৯৭ জন। অপরদিকে, ছাত্রদের পাসের হার ৭৬ শতাংশ। জিপিএ ৫ পেয়েছে দশ হাজার ৩০৫ জন ।
এদিকে ভাল ফলাফল ও জিপিএ ৫ প্রাপ্তি আশানুরূপ হওয়ায় উল্লাসে মেতে উঠে রাজশাহী কলেজের শিক্ষার্থীরা। তবে শিক্ষা প্রতিষ্ঠান ছুটি থাকায় শিক্ষার্থীদের সংখ্যা খুবই কম দেখা গেছে। এসময় রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর মু. যুহুর আলী, উপাধ্যক্ষ ড. ইব্রাহিম আলীসহ শিক্ষক শিক্ষার্থীরা উল্লাস করেন। অপরদিকে রাজশাহী সরকারী মহিলা কলেজে ফলাফল ও জিপিএ ৫ প্রাপ্তিতে সেরা হওয়ায় উল্লাসে মেতে উঠে শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থীদের মিষ্টি মুখ করান রাজশাহী সরকারী মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. জুবাইদা আয়েশা সিদ্দীকা, উপাধ্যক্ষ প্রফেসর জেসমিন আকতার সহ শিক্ষক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
এদিকে, এই শিক্ষাবোর্ডের অধীনে আটটি জেলার মধ্যে এবার পাসের হারের দিক থেকে এগিয়ে আছে রাজশাহী জেলা। এ জেলায় পাসের হার ৮৯ দশমিক ১২ শতাংশ । ৮৪ দশমিক ৪১ শতাংশ পাসের হার নিয়ে এর পরের অবস্থানে রয়েছে বগুড়া জেলা। এছাড়া চাঁপাইনবাবগঞ্জ জেলা ৭৭ দশমিক ৩১ শতাংশ, নাটোর জেলা ৭৮ দশমিক ৪২ শতাংশ, পাবনা ৮১ দশমিক ৪৭ শতাংশ, সিরাজগঞ্জ ৭৫ দশমিক ৯১ দশমিক, জয়পুরহাট জেলা ৭৬ দশমিক ৭৮ শতাংশ পাশের হার।


আরোও অন্যান্য খবর
Paris