মঙ্গলবার

৯ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

২৬শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
রাজশাহীতে ক্লুলেস দস্যুতা মামলার রহস্য উদ্ঘাটন, বিএনপি নেতাসহ ২ জন গ্রেপ্তার পুশইন ঠেকাতে কঠোর অবস্থানে বিজিবি বিএমডিএ’র ৮৬তম পরিচালনা বোর্ড সভা নতুন সরকারের অধিনে ২০২৬-২৭ অর্থবছরের প্রথম বাজেট অধিবেশন শুরু প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সভা অনুষ্ঠিত ডেঙ্গমুক্ত রাজশাহী নগরী গড়তে প্রচেষ্টা অব্যাহত থাকবে : রিটন রাজশাহীতে বৈদ্যুতিক খুঁটিতে ঘুঘুর বাচ্চা আনতে গিয়ে প্রাণ হারালেন এক কিশোর দেশের ৬৫ শতাংশ গ্রাহক বিদ্যুতের মূল্যবৃদ্ধির বাইরে থাকছেন : তথ্যমন্ত্রী বিশ্বে প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তায় তৈরি হল ভ্যাকসিন, মানবদেহে সফল পরীক্ষা বাগমারার তাহেরপুর হাটে অতিরিক্ত খাজনা আদায়ের অভিযোগ

গোদাগাড়ীতে ড্রাগন বাগানের বৈদ্যুতিক সংযোগে প্রাণ হারলেন যুবক

Paris
Update : সোমবার, ১৪ অক্টোবর, ২০২৪

গোদাগাড়ী প্রতিনিধি : রাজশাহীর গোদাগাড়ীতে চুরি ঠেকাতে ড্রাগন ফল বাগানে খোলা তারের মাধ্যমে চারপাশে বৈদ্যুতিক সংযোগ দিয়েছিলেন বাগান মালিক আলিমউদ্দীন। এই তারের পাশ দিয়ে জমিতে যাওয়ার বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইয়ামিন(২৫) নামের যুবকের মৃত্যু হয়েছে। সোমবার (১৪ অক্টোবর) সকাল ৮টার দিকে উপজেলা মাটিকাটা ইউনিয়নের গোপালপুর মাঠে ড্রাগন বাগানে এ দুর্ঘটনা ঘটে। ঘটনার পর থেকে ড্রাগন বাগানের মালিক শাহজাহান পলাতক রয়েছেন। নিহত ইয়ামিন(২৫) উপজেলার বোগদামারী কৃষ্ণ বাটি গ্রামের আবুল কালামের ছেলে। স্থানীয় সুত্রে জানাযায় ড্রাগন ফল চুরি ঠেকাতে বৈদ্যুতিক সংযোগ দেওয়ার ইয়ামিনের মৃত্যু হয়।তবে তারা আরো জানান,ভোরে উঠে ধানী জমিতে পানি দেওয়ার জন্য বাড়ী থেকে বের হয়। সকাল ৮টার দিকে স্থানীয়রা বেড়ার বৈদ্যুতিক তারের সাথে জড়িয়ে আছে। ঘটনাস্থল থেকে পুলিশকে খবর দিলে পুলিশ ইয়ামিনের মরদেহ উদ্ধার করে। গোদাগাড়ী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি তদন্ত) মোয়াজ্জেম হোসেন এ তথ্য নিশ্চিত করে বলেন,ড্রাগন বাগানের পাশে দিয়ে ধানী জমিতে পানি দেয়ার জন্য যাওয়ার সময় বৈদ্যুতিক তারে জড়িয়ে ঘটনাস্থলেই মারা যান। নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তাহস্তর করা হয়েছে। এই ব্যাপারে গোদাগাড়ী মডেল থানায় একটি ইউডি মামলা দায়ের হয়েছে।


আরোও অন্যান্য খবর
Paris