শুক্রবার

১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
হাজার কোটি টাকার টার্গেট নিয়ে রাজশাহীতে আম পাড়া শুরু রাজশাহীতে অটোরিক্সা চালক হত্যায় চার জন গ্রেপ্তার, অটোরিক্সা উদ্ধার রাজশাহীতে হোটেলের ক্ষতিপূরণ চাওয়ায় ‘চাঁদাবাজ’ হিসাবে অপপ্রচারের অভিযোগ নওগাঁয় অনলাইন জুয়ার মূল হোতাসহ ১৫ জন গ্রেফতার প্রধানমন্ত্রী শুধু স্বপ্ন দেখাচ্ছেন না, স্বপ্নগুলো বাস্তবায়ন করেও দেখাচ্ছেন : রাসিক প্রশাসক বন্ধ চিনিকলগুলোতে আশার আলো মোস্তফার ভরসা বুকে বাঁধা বেয়ারিং গাড়ি রাজশাহীকে পরিকল্পিত মহানগর হিসেবে গড়ে তোলা হয়েছে: ভূমিমন্ত্রী রাজশাহীর লিচুতে ৬০ কোটি টাকা বাণিজ্য হওয়ার সম্ভাবনা অবশেষে জেল ফটকে অপেক্ষারত তিন শিশু ফিরে পেল মায়ের কোল

ডিসি নিয়োগে দুর্নীতি তদন্তে উপদেষ্টাদের নিয়ে কমিটি

Paris
Update : বৃহস্পতিবার, ১০ অক্টোবর, ২০২৪

জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ নিয়ে দুর্নীতির অভিযোগ তদন্তে অন্তর্বর্তী সরকারের তিন উপদেষ্টার সমন্বয়ে ‘উপদেষ্টা পরিষদ কমিটি’ গঠন করেছে সরকার। আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুলকে আহ্বায়ক করে গঠিত এ কমিটির অন্য দুই সদস্য হচ্ছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল ( অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী এবং তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. নাহিদ ইসলাম। কমিটিকে দশ দিনের মধ্যে প্রতিবেদন প্রদান করতে বলা হয়েছে। গত বুধবার মন্ত্রিপরিষদ বিভাগের এক প্রজ্ঞাপনে এই সিদ্ধান্ত জানানো হয়। অবশ্য এর আগেই সরকারের পক্ষ থেকে জানানো হয়েছিল, বিষয়টি খতিয়ে দেখার জন্য উচ্চপর্যায়ের কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে। কমিটির কার্য পরিধিতে উল্লেখ করা হয়েছে- সম্প্রতি জেলা প্রশাসক নিয়োগ সংক্রান্ত দুর্নীতির বিষয়ে দৈনিক কালবেলাসহ বিভিন্ন দৈনিক পত্রিকা ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ০৩ অক্টোবর ২০২৪ তারিখে প্রকাশিত সংবাদের পরিপ্রেক্ষিতে ওই অভিযোগের বিষয়ে তদন্তপূর্বক ১০ (দশ) কার্য দিবসের মধ্যে প্রতিবেদন দাখিল। কমিটি প্রয়োজনে সদস্য কো-অপ্ট করতে পারবে। কমিটির সভা প্রয়োজনানুসারে অনুষ্ঠিত হবে। মন্ত্রিপরিষদ বিভাগের জেলা ও মাঠ প্রশাসন অনুবিভাগ কমিটিকে সাচিবিক সহায়তা প্রদান করবে। কয়েকদিন আগে একটি দৈনিকে জেলা প্রশাসক নিয়োগে দুর্নীতির বিষয় একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে। এ প্রতিবেদনে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোখলেস উর রহমান এবং একই মন্ত্রণালয়ের একজন যুগ্ম সচিবের হোয়াটসঅ্যাপে কথোপকথনে ঘুষের বিষয়টি এসেছে বলে অভিযোগ করা হয়। এ ছাড়া সামাজিক মাধ্যমেও এ নিয়ে আলোচনা হয়।
আন্দোলনে আহতদের চিকিৎসা নিশ্চিতে ৩ উপদেষ্টাকে নিয়ে কমিটি : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহতদের চিকিৎসাসেবা নিশ্চিত করতে স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমকে আহ্বায়ক করে উপদেষ্টা পরিষদ কমিটি গঠন করেছে সরকার। কমিটির অন্য দুই সদস্য হচ্ছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. নাহিদ ইসলাম এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। গত বুধবার মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ কমিটি গঠন করা হয়। এ কমিটি কার্য পরিধিতে উল্লেখ করা হয়েছে- ফাহিম হাসানসহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহতদের চিকিৎসাসেবা নিশ্চিতকরণে কেন্দ্রীয়ভাবে সহায়তা এবং পরিবীক্ষণ। কমিটি প্রয়োজনে সদস্য কো-অপ্ট করতে পারবে। কমিটির সভা প্রয়োজনানুসারে অনুষ্ঠিত হবে। স্বাস্থ্য সেবা বিভাগ কমিটিকে সাচিবিক সহায়তা প্রদান করবে।-এফএনএস


আরোও অন্যান্য খবর
Paris