সর্বশেষ সংবাদ
সাপাহারে প্রণোদনার কৃষি উপকরণ বিতরণ উদ্বোধন বর্ষায় দেখা নেই বৃষ্টির, হচ্ছে না জমি চাষ ডোনাল্ড ট্রাম্পকে শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের চিঠি গণভোটের রায় বাস্তবায়ন ও সুশাসন দাবিতে রাজশাহীতে ১১ দলের বিক্ষোভ মিছিল আওয়ামী লীগ আর বাংলাদেশে রাজনীতি করতে পারবে না : স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে আবেগাপ্লুত জুলাই শহীদের স্বজনেরা আরো শক্তিশালী হচ্ছে এল নিনো, সতর্কতা জাতিসংঘ’র জুলাই-আগস্টে দেশে বন্যার শঙ্কা পদ্মা নদী রক্ষায় রাজশাহীতে ‘রান ফর পদ্মা’ মিনি ম্যারাথন অনুষ্ঠিত প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে স্বচ্ছতার সঙ্গে কাজ করছে সরকার : এমপি মিলন

রাজশাহীর নাবিল গ্রুপের এমডি ও পরিবারের ব্যাংক হিসাব জব্দ

Paris
Update : সোমবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৪

আরা ডেস্ক : রাজশাহীর নাবিল গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের এমডি কৃষিবিদ মো. আমিনুল ইসলামের ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে। সেই সঙ্গে তার বাবা-মা, স্ত্রী ও ছেলে-মেয়ের ব্যাংক হিসাবও জব্দ করা হয়েছে। সোমবার (৩০ সেপ্টেম্বর) দেশের কেন্দ্রীয় আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) থেকে দেশের বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কাছে এ সংক্রান্ত চিঠি পাঠানো হয়েছে।
চিঠিতে মানি লন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ -এর ২৩ (১) (গ) ধারা অনুযায়ী আমিনুল ইসলাম, বাবা জাহান বকস মণ্ডল, মা আনুয়ারা বেগম, স্ত্রী ইসরাত জাহান, ছেলে এজাজ আবরার এবং মেয়ে আফরাত ইবনাথের ব্যক্তিক হিসাব ও তাদের ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠানের নামে পরিচালিত হিসাবের লেনদেন ৩০ দিনের জন্য স্থগিত রাখা এবং তাদের নামে কোনো লকার সুবিধা প্রদান করা হয়ে থাকলে তাও জব্দ করার নির্দেশনা দেওয়া হয়েছে। সেই সঙ্গে এসব ব্যক্তিবর্গ ও পরিবারের অন্যান্য সদস্য এবং তাদের স্বার্থ-সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নামে হিসাব পরিচালিত হয়ে থাকলে তার তথ্যাদি (হিসাব খোলার ফরম, কেওয়াইসি ফরম, শুরু হতে হালনাগাদ লেনদেন বিবরণী) ও সংযোজিত এক্সেল শিট ফরম্যাট পূরণ করে বিএফআইইউয়ের কাছে পাঠানোর অনুরোধ করা হয়েছে। নাবিল গ্রুপের বিরুদ্ধে ইসলামী ব্যাংক বাংলাদেশ থেকে নামে-বেনামে প্রায় ১৩ হাজার কোটি টাকার ঋণ বের করে নেওয়ার অভিযোগ রয়েছে। কোনো নিয়মনীতি পরিপালন ছাড়াই ব্যাংকের চারটি শাখা থেকে এই ঋণ তুলে নিয়েছে গ্রুপটি। হিসাব জব্দ করা ব্যক্তিরা সবাই নাবিল গ্রুপের শেয়ারধারী।


আরোও অন্যান্য খবর
Paris