সর্বশেষ সংবাদ
রাজশাহী সেনানিবাসে স্টেশন কমান্ডার-এর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ আরডিএ চেয়ারম্যানের নেতৃত্বে শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার মাজারে প্রদ্ধাঞ্জলী বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সাংগঠনিক কার্যক্রম জোরদারসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আম বাজারে ‘আম তোলা’ চক্রের ৫ সদস্য গ্রেফতার চিকিৎসকদের পেশাগত উৎকর্ষতার পাশাপাশি মানবিক মানুষ হয়ে ওঠাও জরুরি : প্রধানমন্ত্রী রাজশাহী বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত ও ‘অ্যাগ্রো-বেজড’ ইপিজেড স্থাপন করা হবে : ভূমিমন্ত্রী রাজশাহীতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের মতবিনিময় সভা প্রতিদিনের ছোট ছোট ভুল অভ্যাসই বাড়াচ্ছে ডায়াবেটিস, হৃদরোগের ঝুঁকি : ড. মজিবুল হক গোদাগাড়ীতে জাতীয় নাগরিক পার্টির সমাবেশ ‘আলুর গোল্লা’ খেতে বাগমারায় আসছেন দুর-দুরান্তের মানুষ

মিস ইউনিভার্স ইন্ডিয়া রিয়াহ

Paris
Update : সোমবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৪

মিস ইউনিভার্স ইন্ডিয়া ২০২৪-এর মুকট জিতলেন গুজরাটের সুন্দরী রিয়াহ সিংহ। গত রোববার রাজস্থানের জয়পুরে মিস ইউনিভার্স ইন্ডিয়া ২০২৪-এর ফাইনালেরে আসর বসে। হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযাযী, মিস ইউনিভার্স ইন্ডিয়া ২০২৪ প্রতিযোগিতায় সবাইকে পিছনে ফেলে বাজিমাত করেছেন ১৯ বছর বয়সী রিয়াহ সিংহ। তিনি পেলেন মিস ইউনিভার্স ইন্ডিয়া ২০২৪ এর খেতাব। এবার তিনি ভারতের হয়ে প্রতিনিধিত্ব করবেন মিস ইউনিভার্স ২০২৪ প্রতিযোগিতায়। গত রোববার রাতে মিস ইউনিভার্স ইন্ডিয়া ২০২৪-এর শিরোপা জিতে রিয়া বলেন ‘আজ আমি মিস ইউনিভার্স ইন্ডিয়া ২০২৪ এর খেতাব জিতে খুবই খুশি এবং কৃতজ্ঞ’ এদিন মিস ইউনিভার্স ইন্ডিয়ার ফাইনালে উপস্থিত ছিলেন অভিনেত্রী উর্বশী রাউতেলাও। বিচারকের আসনে ছিলেন তিনি। অভিনেত্রী তথা ২০১৫ মিস ইউনিভার্স ইন্ডিয়ার বিজয়ী ঊর্বশী রাউতেলা এদিন তার হাত দিয়েই রিয়া সিংহের মাথায় মুকুট পরিয়ে দেন। মিস ইউনিভার্স ইন্ডিয়া ২০২৪-এ প্রথম রানার আপ হয়েছেন প্রাঞ্জল প্রিয়া এবং প্রতিযোগিতায় দ্বিতীয় রানার-আপ হয়েছেন ছাভি ভার্জ। সুস্মিতা রায় তৃতীয় রানার আপ রূপফুজানো হুইসো চতুর্থ রানার-আপ স্থান অধিকার করেছেন। বছরের শেষের দিকে মেক্সিকোতে অনুষ্ঠিত হতে চলেছে মিস ইউনিভার্স ২০২৪, সেখানে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করবেন রিয়া।-এফএনএস


আরোও অন্যান্য খবর
Paris