মঙ্গলবার

৯ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

২৬শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
রাজশাহীতে ক্লুলেস দস্যুতা মামলার রহস্য উদ্ঘাটন, বিএনপি নেতাসহ ২ জন গ্রেপ্তার পুশইন ঠেকাতে কঠোর অবস্থানে বিজিবি বিএমডিএ’র ৮৬তম পরিচালনা বোর্ড সভা নতুন সরকারের অধিনে ২০২৬-২৭ অর্থবছরের প্রথম বাজেট অধিবেশন শুরু প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সভা অনুষ্ঠিত ডেঙ্গমুক্ত রাজশাহী নগরী গড়তে প্রচেষ্টা অব্যাহত থাকবে : রিটন রাজশাহীতে বৈদ্যুতিক খুঁটিতে ঘুঘুর বাচ্চা আনতে গিয়ে প্রাণ হারালেন এক কিশোর দেশের ৬৫ শতাংশ গ্রাহক বিদ্যুতের মূল্যবৃদ্ধির বাইরে থাকছেন : তথ্যমন্ত্রী বিশ্বে প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তায় তৈরি হল ভ্যাকসিন, মানবদেহে সফল পরীক্ষা বাগমারার তাহেরপুর হাটে অতিরিক্ত খাজনা আদায়ের অভিযোগ

শেখ হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালে গুমের প্রথম অভিযোগ

Paris
Update : সোমবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৪

২০০৯ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত আওয়ামী লীগ সরকারের আমলে সকল গুমের অভিযোগ তদন্ত চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আবেদন করেছেন এক ব্যবসায়ী। এটিই শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে গুমের প্রথম অভিযোগ। সোমবার (২৩ সেপ্টেম্বর) প্রসিকিউশন কার‌্যালয়ে এনামুল কবির নামে ওই ব্যবসায়ী এ অভিযোগ করেন। ২০১৮ সালে তিনি ১০ দিন গুম ছিলেন বলে দাবি করেন। এ বিষয়ে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম সাংবাদিকদের বলেন, ২০১৮ সালের ১৭ নভেম্বর বাসাবোর অফিস থেকে এনামুল কবির নামে এক ব্যবসায়ীকে ডিবি পরিচয়ে তুলে নেওয়া হয়। তৎকালীন ডিবি কর্মকর্তা মশিউরের নির্দেশে তাকে তুলে নেওয়া হয়। তার চোখ বন্ধ করে হাত-পা বেঁধে আটকে রাখে। পরে ২৬ নভেম্বর মামলা দেয়। মোহাম্মদ তাজুল ইসলাম আরও বলেন, ওই ব্যবসায়ীকে নির‌্যাতন করে বিরোধী তথা জামায়াতের তথ্য জানতে চায়। তার অফিস থেকে বিস্ফোরক উদ্ধার করা হয়েছে মর্মে মামলা করে। অনেক দিন জেল খাটার পর তিনি জামিন পান। এ বিষয়ে অভিযোগ এনে তিনি শেখ হাসিনাসহ ২৫ জনের নাম উল্লেখ করেছেন। পাশাপাশি বিগত সরকারের ২০০৯ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত গুমের ঘটনারও তদন্ত চেয়েছেন। আমরা এখন এটি যাচাই-বাছাই করে দেখবো।-এফএনএস

 


আরোও অন্যান্য খবর
Paris