সোমবার

২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
রাসিকের পরিচ্ছন্নকর্মীদের জন্য প্রধানমন্ত্রীর ঈদ উপহারের চেক হিসাব বিভাগে হস্তান্তর রাজশাহী বিসিক-১ বিসিক-২ এর অচলবস্থা কাটিয়ে উঠতে উদ্যোগ রাজশাহী কেন্দ্রীয় কারাগারে আত্মশুদ্ধির নতুন অধ্যায় চামড়া সিন্ডিকেট-কোরবানীর পশু নিয়ে চাঁদাবাজি দেখতে চাই না : এমপি মিলন রামিসা হত্যার বিচার হবে এক মাসের মধ্যে, সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের ঘোষণা প্রধানমন্ত্রীর শেরে বাংলা ছিলেন বাঙালি মুসলমানদের শিক্ষা-সামাজিক মুক্তির অগ্রদূত : তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর নিকট থেকে পরিচ্ছন্নকর্মীদের জন্য ঈদ উপহারের চেক গ্রহণ করলেন রাসিক প্রশাসক দুই পা নেই, শুধু হাতের ওপর ভর করেই মাউন্ট এভারেস্ট জয় গাজায় ইঁদুরবাহী রোগে আক্রান্ত ১ লাখ ২৫ হাজারের বেশি মানুষ রাজশাহী নগরীতে ত্রাস সৃষ্টির দায়ে কিশোর গ্যাং এর ২ সদস্য গ্রেফতার

দেবকে নায়ক হিসেবে চান চয়নিকা চৌধুরী

Paris
Update : বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৪

শোবিজ অঙ্গনে দীর্ঘ ২৪ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ার জনপ্রিয় নির্মাতা চয়নিকা চৌধুরীর। এ পর্যন্ত চারশতাধিক নাটক ও তিনটি চলচ্চিত্র নির্মাণ করেছেন তিনি। ২০০১ সালের ১৮ সেপ্টেম্বর ‘শেষবেলায়’ নাটকে পরিচালনা দিয়ে ক্যারিয়ার শুরু তার। বর্তমানে নতুন একটি সিনেমা নিয়ে কাজ করছেন এই নির্মাতা। যার নাম ‘সখা সোলমেট’। এরইমধ্যে সিনেমাটির শ্যুটিংও শুরুর প্রস্ততি নিচ্ছেন তিনি। গত বুধবার সামাজিক মাধ্যমে নিজের ক্যারিয়ারের স্মৃতিচারণ করে বেশ আপ্লুত হন চয়নিকা চৌধুরী। তার পরিচালনার জীবনের শুরুটা কেমন ছিল, কারা সঙ্গে ছিলেন, কেমন ছিল সময়টি – পেছনে থাকা সব গল্পগুলো তুলে ধরেন চয়নিকা। বিষয়টি ভারতীয় গণমাধ্যমের নজরে আসলে সেখানে বিষয়টি খোলাসা করেন চয়নিকা চৌধুরী। এই পরিচালক জানান, শুরুর দিকটা খুব লড়াই করে চলতে হয়েছে তাকে। একেতো মহিলা পরিচালক, তার ওপরে আনকোরা স্বভাবের। তার প্রথম নাটকে তাই কোনো নায়কও কাজ করতে চাননি। যদিও সেই অনুভূতি তিনি ধরে রাখেননি। তবে শিক্ষা নিয়েছেন সেই ঘটনা থেকে। চয়নিকার কাছে প্রশ্ন করা হয়, টালিউডে বাংলা ছবি পরিচালনা করবেন কী না? করলে নায়ক-নায়িকা হবেন কে? উত্তরে টালিউড নায়ক দেবকে নিয়ে উচ্ছসিৎ হন চয়নিকা। এই পরিচালক বলেন, টালিউডে আমার পছন্দের একগুচ্ছ মানুষ আছেন। সব সময়ের প্রিয় উত্তমকুমার-সুচিত্রা সেনের ছবি। ভাল লাগে অমিতাভ বচ্চন, শাহরুখ খান, রেখা, কাজল, মাধুরী দীক্ষিতকে। কিন্তু, দেবকে কী যে ভাল লাগে! ওর মধ্যে নায়কের সমস্ত গুণ রয়েছে। খুব আপন মনে হয় ওকে। দেবকে নিয়ে একটা প্রেমের ছবি বানানোর স্বপ্ন দেখি। লোকে বলে, আমি নাকি প্রেমের গল্প খুব ভাল বানাতে পারি। এর আগে টালিউডে যৌথ পরিচালনার ডাক পেয়েছিলেন চয়নিকা চৌধুরী। তখন ব্যস্ততার কারণে সাড়া দিতে পারেননি তিনি। এবার তিনি একা একটি ছবি পরিচালনা করতে চান বলে জানান। দেবের বিপরীতে বেছে নিতে পারেন তার দুই ‘মানসকন্যা’ পরীমণি কিংবা বুবলীকে। তার কথায়, আমার প্রথম মেয়ে যেমন দেখতে, তেমনই মিষ্টি স্বভাবের। দ্বিতীয় জন দুর্দান্ত পেশাদার।-এফএনএস


আরোও অন্যান্য খবর
Paris