সর্বশেষ সংবাদ
রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি স্পিকার হাফিজ নতুন রাষ্ট্রপতি হতে সবচেয়ে বেশি আলোচনায় মির্জা ফখরুল পবায় কলেজের শিক্ষকদের ফুলেল শুভেচ্ছায় সিক্ত হলেন এমপি মিলন বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান পদে দায়িত্ব পেলেন বুলবুল মোদির আশ্বাসেও দিল্লিতে থামছে না বিক্ষোভ মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে : এমপি মিলন শিগগিরই পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন রাসিক প্রশাসকের সঙ্গে ওয়াসা এমডির উন্নয়ন-নাগরিক সেবা নিয়ে আলোচনা রাজশাহীতে ট্রেন অবরোধে ক্ষতি ৩৫ লাখ টাকা, ভোগান্তিতে পড়েন ২০ হাজার যাত্রী পাবনায় খাদ্য গুদাম কর্মকর্তাসহ তার বাবা ও স্ত্রীর পাঁচ বছর করে কারাদন্ড

আজ প্রথম টেস্টে ভারতের মুখোমুখি হচ্ছে টাইগাররা

Paris
Update : বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৪

ভারতের বিপক্ষে আজ ১৯ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে বাংলাদেশের টেস্ট সিরিজ। চেন্নাইয়ে প্রথম টেস্ট শুরু হবে বাংলাদেশ সময়ে সকাল ১০টায়। শক্তি এবং পরিসংখ্যানে পিছিয়ে থাকলেও পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয় শক্তি যোগাবে টাইগারদের। শান্তদের নিয়ে সাবধানী ক্রিকেট খেলতে চান রোহিত শর্মাও। ভারতের বিপক্ষে বাংলাদেশের এই সফরটা ঐতিহাসিক। কেননা নানা ইস্যু নিয়ে উত্তাল দুই দেশের সম্পর্ক। এরমধ্যে টাইগারদের ভারত সফর অনেকটাই উত্তেজনায় ঠাসা। বাংলাদেশের সাম্প্রতিক পারফর্ম নিয়ে অনেকটাই চিন্তিত স্বাগতিক ভারত। বিশেষ করে পেস আক্রমণ নিয়ে হোম ওয়ার্ক করতে হয়েছে গৌতম গাম্ভিরের দলকে। অধিনায়ক রোহিত শর্মাও বাড়তি চিন্তা করছেন নাহীদ রানার পেস অ্যাটাক নিয়ে। ব্যাটিং লাইনআপটাও শক্তিশালি টাইগারদের। যদিও ভারতের মত বিশ্ব তারকা নেই লাল সবুজদের। তবুও যেন পিছিয়ে থাকতে নারাজ হাথুরুসিংহে। পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয় চেন্নাইয়েও কাজে লাগবে। রাওয়ালপিন্ডির স্মৃতি চেন্নাইতেও ফিরিয়ে আনতে চান হাথুরু। পরিসংখ্যানে অবশ্য কোন সফলতা নেই টাইগারদের। ভারতের সাথে মুখোমুখি ১৩ দেখায় কোন জয় নেই বাংলাদেশের। ১১ পরাজয়ের বিপরীতে ড্র দুই ম্যাচে। তবে এসব পরিসংখ্যানের দিকে না তাকিয়ে খেলার দিকেই মনোযোগ লাল সবুজদের।-এফএনএস


আরোও অন্যান্য খবর
Paris