নগরীতে সরস্বতী পূজা উদযাপিত
স্টাফ রিপোর্টার : দেশের অন্যান্য স্থানের মতো গতকাল রাজশাহী মহানগরীতে ভাবগাম্ভীর্য্য ও আনন্দমুখর পরিবেশের মধ্য দিয়ে পালিত হলো সনাতন ধর্মাবলম্বীদের বিদ্যা, জ্ঞান, বাণী ও সুরের দেবী সরস্বতী পূজা। ধর্মীয় উৎসবের পঞ্চমি তিথিতে বিদ্যা, জ্ঞানের দেবী সরস্বতী চরণে পুষ্প অর্পণের মধ্যদিয়ে নগরীর বিভিন্ন মন্ডপে পূজা শুরু হয়। সকাল থেকেই উলুর ধ্বনি, শাঙ্খে ফুঁ, কলম দোয়াতের উপর নারিকেলি ফুল আবার খুদেদের হাতে খড়ি নেওয়ার মধ্য দিয়ে পূজা পালিত হয়। সকালে পূজা শেষে সকলের কপালে অঞ্জলি দিয়ে যাত্রা শরু হয় দিনব্যাপি পূজা উৎযাপন। পূজা শেষে পুষ্পাঞ্জলি দিয়ে ভোগ বিতরণ করা হয় সকলের মাঝে। হিন্দু বিদ্যা ও সঙ্গীতের দেবী সরস্বতীর আরাধনাকে কেন্দ্র করে অনুষ্ঠেয় একটি অন্যতম প্রধান হিন্দু উৎসব। সাস্ত্রীয় বিধান অনুসারে মাঘ মাসের শুরুতে পঞ্চমী তিথিতে সরস্বতী পূজা আয়োজিত হয়। তিথিটি পঞ্চমী বা বসন্ত পঞ্চমী নামেও পরিচিত।
গতকাল নগরীর পদ্মা সার্বজনীন মন্দিরে আসা চতুর্থ ও পঞ্চশ শ্রেণীর শিক্ষার্থী প্রকৃতি ঘোষ ও পৃথ্বি ঘোষ জানাই, তার বিদ্যা দেবীর কাছে এসেছেন তাদের গাণের গলা ও সূর যেনো পরবর্তী অনেক ভাল হয়। এছাড়াও নাচে যেনো তারা পারদর্শী হতে পারে। এবং প্রকৃত শিক্ষার্জন করে ভবিষ্যতে যেনো তারা মা-বাবার মুখ উজ্জ্বল করতে পারে। তারা গতকাল সাত থেকে আটবার এসেছেন দেবীকে দর্শন দিতে। অন্যদিকে, শেখেরচক এলাকায় পারিজাত মন্ডপে দেবীর কাছে এসেছিলেন একাদশ শ্রেণীতে অধ্যয়ণরত দিয়া, আশা ও রুপিকা। তারা বলেন, করোনার প্রাদুর্ভাব যেনো দেশ থেকে নির্মূল হয়।
কারণ তারা করোনার কারণে শিক্ষা প্রতিষ্ঠানে যেতে পারছেনা। কলেজে আবারো আগের মতো যেনো তারা ক্লাস করতে পারে সেজন্য তারা এসেছেন বিদ্যার দেবী সরস্বতীর কাছে প্রার্থনা করতে। পূজা উপলক্ষে গতকাল সনাতন ধর্মাবলম্বীরা নিয়মানুযায়ী নিজেদের দুপুরের মেনুতে রেখেছিলেন সবজি খিজুরি, বাধা কপি, ডাল, টক, আচারসহ অন্যান্য সবজি আইটেম। রাজশাহী ধর্মসভা ও সনাতন বিদ্যার্থী সংসদের সদস্যরাও অনাড়ম্বরপূর্ণভাবে গতকাল পালন করেছে সরস্বতী পূজা। এছাড়াও দেবাঞ্জলী সংগের আয়োজনে নির্মিত পূজা মন্ডপেও ছিল সকলের মধ্যে আনন্দ উল্লাস আর দেবীর নিকট অনেক চাওয়া পাওয়া।
