সর্বশেষ সংবাদ
রাজশাহী সেনানিবাসে স্টেশন কমান্ডার-এর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ আরডিএ চেয়ারম্যানের নেতৃত্বে শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার মাজারে প্রদ্ধাঞ্জলী বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সাংগঠনিক কার্যক্রম জোরদারসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আম বাজারে ‘আম তোলা’ চক্রের ৫ সদস্য গ্রেফতার চিকিৎসকদের পেশাগত উৎকর্ষতার পাশাপাশি মানবিক মানুষ হয়ে ওঠাও জরুরি : প্রধানমন্ত্রী রাজশাহী বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত ও ‘অ্যাগ্রো-বেজড’ ইপিজেড স্থাপন করা হবে : ভূমিমন্ত্রী রাজশাহীতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের মতবিনিময় সভা প্রতিদিনের ছোট ছোট ভুল অভ্যাসই বাড়াচ্ছে ডায়াবেটিস, হৃদরোগের ঝুঁকি : ড. মজিবুল হক গোদাগাড়ীতে জাতীয় নাগরিক পার্টির সমাবেশ ‘আলুর গোল্লা’ খেতে বাগমারায় আসছেন দুর-দুরান্তের মানুষ

নরেন্দ্র মোদিকে টেক্কা দিলেন শ্রদ্ধা কাপুর

Paris
Update : বৃহস্পতিবার, ২২ আগস্ট, ২০২৪

এফএনএস : বলিউড অভিনেত্রী শ্রদ্ধার কাপুরের কপালও খুলে গেল ‘স্ত্রী ২’র মুক্তি পাওয়ার পর থেকে। বক্স অফিসে ঝড় তোলা এই সিনেমার আয়ের অঙ্ক ক্রমেই বেড়ে চলেছে। অন্যদিকে ইনস্টাগ্রামে শ্রদ্ধার ফলোয়ারের সংখ্যা বেড়েই চলেছে। এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, ইনস্টাগ্রামে ফলোয়ারের দৌড়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে পেছনে ফেলেছেন শ্রদ্ধা কাপুর। বর্তমানে এই বলিউড নায়িকার ফলোয়ারের সংখ্যা ৯ কোটি ১৫ লাখ। মোদির ফলোয়ার ৯ কোটি ১৩ লাখ। ইনস্টাগ্রামে ভারতীয় ব্যক্তিদের মধ্যে তৃতীয় অবস্থানে রয়েছেন শ্রদ্ধা কাপুর। তার আগে সামনে আছেন দুজন; প্রথম অবস্থানে বিরাট কোহলি (২৭ কোটি) ও দ্বিতীয় অবস্থানে প্রিয়াঙ্কা চোপড়া (৯ কোটি ১৮ লাখ)। গত ১৪ আগস্ট রাতে মুক্তি পেয়েছে ‘স্ত্রী ২’ সিনেমার সিকুয়েল। অমর কৌশিক পরিচালিত এই সিনেমাতে শ্রদ্ধা ছাড়া অভিনয় করেছেন রাজকুমার রাও, পঙ্কজ ত্রিপাঠি, অপারশক্তি খুরানা, অভিষেক বন্দ্যোপাধ্যায়সহ আরও অনেকে।

 

 

 


আরোও অন্যান্য খবর
Paris