২৩ আগস্ট ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

পদ্মা সেতুর ৯২ ভাগ কাজ শেষ হয়েছে : কাদের

প্রকাশিত: ১৭ ফেব্রুয়ারি ২০২১, ১০:১১ পূর্বাহ্ণ | বিভাগ: জাতীয়
পদ্মা সেতুর ৯২ ভাগ কাজ শেষ হয়েছে : কাদের
বিজ্ঞাপন

এফএনএস : মূল পদ্মা সেতুর ৯২ ভাগ এবং পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের কাজ ৮৪ ভাগ শেষ হয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। গতকাল মঙ্গলবার মাওয়া প্রান্তে পদ্মাসেতুর সর্বশেষ অগ্রগতি পরিদর্শন শেষে এ কথা জানিয়েছেন তিনি। ২০২২ সালের জুনের মধ্যে সেতু প্রকল্পের সম্পূর্ণ অবকাঠামোর কাজ শেষ করে তা যানবাহন চলাচলের জন্য উন্মুক্ত করে দেয়া হবে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, এ সেতুকে ঘিরে দেশের আগামী দিনের উন্নয়ন আবর্তিত হবে।

পদ্মাসেতু নির্মাণ কাজ হলে বাংলাদেশে যোগাযোগ খাতে এক বৈপ্লবিক পরিবর্তন সাধিত হবে। আগামী দিনের পরিকল্পনা সম্পর্কে সেতুমন্ত্রী জানান, তার প্রথম স্বপ্ন সড়ক ও পরিবহনে শৃঙ্খলা ফিরিয়ে আনা। দ্বিতীয়ত, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের পথযাত্রায় ভিশন ২০২১, ৪১ ও ডেল্টা প্ল্যান বাস্তবায়নে উপযুক্ত শক্তি হিসেবে আওয়ামী লীগকে সুশৃঙ্খল রাজনৈতিক সংগঠনে পরিণত করা।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন