সর্বশেষ সংবাদ
রাজশাহী সেনানিবাসে স্টেশন কমান্ডার-এর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ আরডিএ চেয়ারম্যানের নেতৃত্বে শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার মাজারে প্রদ্ধাঞ্জলী বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সাংগঠনিক কার্যক্রম জোরদারসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আম বাজারে ‘আম তোলা’ চক্রের ৫ সদস্য গ্রেফতার চিকিৎসকদের পেশাগত উৎকর্ষতার পাশাপাশি মানবিক মানুষ হয়ে ওঠাও জরুরি : প্রধানমন্ত্রী রাজশাহী বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত ও ‘অ্যাগ্রো-বেজড’ ইপিজেড স্থাপন করা হবে : ভূমিমন্ত্রী রাজশাহীতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের মতবিনিময় সভা প্রতিদিনের ছোট ছোট ভুল অভ্যাসই বাড়াচ্ছে ডায়াবেটিস, হৃদরোগের ঝুঁকি : ড. মজিবুল হক গোদাগাড়ীতে জাতীয় নাগরিক পার্টির সমাবেশ ‘আলুর গোল্লা’ খেতে বাগমারায় আসছেন দুর-দুরান্তের মানুষ

দ্রুত আইনি ব্যবস্থা নেবেন পূজা চেরি

Paris
Update : শনিবার, ১৭ আগস্ট, ২০২৪

এফএনএস : শোবিজে ক্যারিয়ার শুরু করেছিলেন শিশুশিল্পী হিসেবে। বর্তমান সময়ের নায়িকা পূজা চেরি। অভিনয় দিয়ে একে একে কেটে যায় তার ছয়টি বছর। এরইমধ্যে দর্শকদের উপহার দিয়েছেন ডজনখানেক চলচ্চিত্র। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে পূজা এক পোস্ট করে ভক্ত-অনুরাগীদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। যেখানে তিনি জানান, তার নাম ব্যবহার করে অনেক অনলাইন জুয়ার প্রমোশন করা হচ্ছে। পোস্টে এ অভিনেত্রী লিখেছেন, ‘কতিপয় কিছু অসাধু পেইজ থেকে আমার ছবি ব্যবহার করে অনলাইন জুয়া/গেইমিং অ্যাপ প্রোমোশন করছে। যার সাথে আমি ব্যক্তিগতভাবে যুক্ত কিংবা অবগত নই। সুতরাং আমি খুব শীঘ্রই আইনি ব্যবস্থা নিবো। আপনারা কেউ প্রতারিত হলে সেটার সাথে আমি দায়ী থাকবো না, ধন্যবাদ।’ কমেন্ট বক্সে এক ভক্ত লিখেছেন, ‘আইনের পরামর্শ নিন আপু।’ ফারুক নামে আরেকজনের ভাষ্য, ‘এদের কে আইনের আওতায় আনা হোক।’ বাংলাদেশের সংবিধান ও আইনে জুয়া খেলা নিষিদ্ধ। জুয়ার কোনো বিজ্ঞাপন কিংবা প্রচারণায় জড়িত থাকাও এক ধরনের অপরাধ। তবুও চলতি বছরে নিষিদ্ধ অনলাইন জুয়া কোম্পানির বিজ্ঞাপনে অনেক অভিনেত্রী তাদের নাম লিখিয়েছেন।


আরোও অন্যান্য খবর
Paris