মঙ্গলবার

৯ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

২৬শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
রাজশাহীতে ক্লুলেস দস্যুতা মামলার রহস্য উদ্ঘাটন, বিএনপি নেতাসহ ২ জন গ্রেপ্তার পুশইন ঠেকাতে কঠোর অবস্থানে বিজিবি বিএমডিএ’র ৮৬তম পরিচালনা বোর্ড সভা নতুন সরকারের অধিনে ২০২৬-২৭ অর্থবছরের প্রথম বাজেট অধিবেশন শুরু প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সভা অনুষ্ঠিত ডেঙ্গমুক্ত রাজশাহী নগরী গড়তে প্রচেষ্টা অব্যাহত থাকবে : রিটন রাজশাহীতে বৈদ্যুতিক খুঁটিতে ঘুঘুর বাচ্চা আনতে গিয়ে প্রাণ হারালেন এক কিশোর দেশের ৬৫ শতাংশ গ্রাহক বিদ্যুতের মূল্যবৃদ্ধির বাইরে থাকছেন : তথ্যমন্ত্রী বিশ্বে প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তায় তৈরি হল ভ্যাকসিন, মানবদেহে সফল পরীক্ষা বাগমারার তাহেরপুর হাটে অতিরিক্ত খাজনা আদায়ের অভিযোগ

রাজশাহীতে কোচিং বাণিজ্য বন্ধের দাবিতে মানববন্ধন

Paris
Update : সোমবার, ১২ আগস্ট, ২০২৪

স্টাফ রিপোর্টার : রাজশাহীতে প্রাইভেট শিক্ষাপ্রতিষ্ঠান ও কোচিং সেন্টারে শিক্ষা নিয়ে বাণিজ্য বন্ধ করা এবং রাজনৈতিক প্রভাবমুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তোলার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। সোমবার (১২ আগস্ট) সকাল সাড়ে ১০টা থেকে প্রায় ঘণ্টাব্যাপী রাজশাহী কলেজের সামনে এ কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে বক্তারা বলেন, প্রাইভেট শিক্ষাপ্রতিষ্ঠান ও কোচিং সেন্টারের মালিকেরা সিন্ডিকেট করে শিক্ষার্থীদের কাছ থেকে গলাকাটা ফি আদায় করছেন। তাদের কাছে জিম্মি হয়ে পড়েছে গোটা শিক্ষাব্যবস্থা। এর ফলে সাধারণ দরিদ্র মানুষের সন্তানেরা সুশিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে। এ অবস্থায় শিক্ষা নিয়ে প্রাইভেট শিক্ষাপ্রতিষ্ঠান ও কোচিং সেন্টারের বাণিজ্য বন্ধ করা জরুরি। তারা সহনীয় পর্যায়ে ফি নির্ধারণ করে দেওয়ার পাশাপাশি রাজনৈতিক প্রভাবমুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তোলার দাবি জানান। কর্মসূচিতে বক্তব্য দেন শিক্ষার্থী মো. জোবায়ের, মো. আব্দুল্লাহ ফিদা, সামিউল রয়েল, মো. আবু হুরায়রা, মো. রিয়াদ, মো. শাহাদাত প্রমুখ।


আরোও অন্যান্য খবর
Paris