১৯ অক্টোবর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi
শিরোনাম
বরেন্দ্র অঞ্চলের মানুষের আশানুরূপ খাদ্যের যোগান দিচ্ছে বিএমডিএশেষ মুহূর্তের প্রস্তুতির মধ্য দিয়ে প্রধানমন্ত্রীকে বরণে প্রস্তুত রাজশাহীপ্রধানমন্ত্রীর নিকট রাজশাহীতে কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির বিষয়ে উপস্থাপন করা হবে : রাসিক প্রশাসকরাজশাহীর ঐতিহ্য-গৌরবের ধারক বরেন্দ্র কলেজ জাতীয়করণ দাবিকৃষ্ণ-হরিদ্রা রঙের ছোঁয়া ভিআইপি সড়কে ধর্মসভার মন্ডপ হপিংয়ে আসছেন প্রধানমন্ত্রীপ্রধানমন্ত্রীর আগমনে রাজশাহীর উন্নয়ন-অগ্রযাত্রা আরও বাড়বে: রাসিক প্রশাসকসুইমিংপুল অপসারণ করতে গিয়ে হুমকীর মূখে আরডিএ’র অভিযান দলশুদ্ধ জন্ম ও মৃত্যু নিবন্ধন নিশ্চিতের স্বীকৃতিস্বরূপ পুরস্কার পেল রাসিক

নিজের অভিনয় নিয়ে উচ্ছ্বসিত জাহ্নবী কাপুর

প্রকাশিত: ২ আগস্ট ২০২৪, ৭:৪৪ অপরাহ্ণ | বিভাগ: বিনোদন
নিজের অভিনয় নিয়ে উচ্ছ্বসিত জাহ্নবী কাপুর
বিজ্ঞাপন

একটা সময় অভিনয় নিয়ে নানা কটূক্তির শিকার হওয়া অভিনেত্রী জাহ্নবী কাপুরের চলতি সময়টা বেশ ভালোই কাটছে। একের পর এক ‘রুহি’, ‘গুডলাক জেরি’, ‘মিলি’ ও ‘বাওয়াল’, ‘মি. অ্যান্ড মিসেস মাহি’র মতো প্রশংসিত সিনেমা ঝুলিতে পুড়েছেন। সিনেমাগুলো বক্স অফিসে বেশ ঝড় না তুলতে পারলেও অভিনয় দিয়ে মুগ্ধ করেছেন ভক্ত- সমালোচকদের। সেই ধারাবাহিকতায় একাধিক বলিউড সিনেমার পাশাপাশি নাম লিখিয়েছেন তেলেগু ও তামিল সিনেমায়। মুক্তির অপেক্ষায়ও রয়েছে বেশ কয়েকটি আলোচিত সিনেমা। সেই তালিকায় থাকা ‘উলাজ’ সিনেমাটি পর্দায় এসেছে গতকাল শুক্রবার। সিনেমাটি ঘিরে দর্শকদের যেমন কৌতূহল রয়েছে তেমনি নিজের অভিনয় নিয়ে দারুল উচ্ছ্বসিত জাহ্নবী কাপুর। সম্প্রতি প্রকাশিত ট্রলারেও জাহ্নবীর উচ্ছ্বাসের যথার্থ কারণও মিলেছে। ট্রেলারের পরতে পরতে দেখা গেছে সাসপেন্স ও অপ্রত্যাশিত চমক। সিনেমাটিতে একজন কূটনীতিকের চরিত্রে অভিনয় করেছেন তিনি। সিনেমার ট্রেলার প্রকাশ করে ইনস্টাগ্রামে জাহ্নবী লিখেছেন, ‘প্রতিটি চরিত্রের একটা গল্প আছে। প্রত্যেক গল্পের একটা গোপনীয়তা আছে। প্রত্যেক গোপনীয়তার পেছনে একটা জাল রয়েছে। সেই জাল ভেদ করা সহজ নয়।’-এফএনএস

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন