সর্বশেষ সংবাদ
রাজশাহী সেনানিবাসে স্টেশন কমান্ডার-এর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ আরডিএ চেয়ারম্যানের নেতৃত্বে শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার মাজারে প্রদ্ধাঞ্জলী বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সাংগঠনিক কার্যক্রম জোরদারসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আম বাজারে ‘আম তোলা’ চক্রের ৫ সদস্য গ্রেফতার চিকিৎসকদের পেশাগত উৎকর্ষতার পাশাপাশি মানবিক মানুষ হয়ে ওঠাও জরুরি : প্রধানমন্ত্রী রাজশাহী বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত ও ‘অ্যাগ্রো-বেজড’ ইপিজেড স্থাপন করা হবে : ভূমিমন্ত্রী রাজশাহীতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের মতবিনিময় সভা প্রতিদিনের ছোট ছোট ভুল অভ্যাসই বাড়াচ্ছে ডায়াবেটিস, হৃদরোগের ঝুঁকি : ড. মজিবুল হক গোদাগাড়ীতে জাতীয় নাগরিক পার্টির সমাবেশ ‘আলুর গোল্লা’ খেতে বাগমারায় আসছেন দুর-দুরান্তের মানুষ

সংসদ পদ হারাচ্ছেন কঙ্গনা

Paris
Update : শুক্রবার, ২৬ জুলাই, ২০২৪

বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত হিমাচল প্রদেশের মান্ডি আসন থেকে লোকসভা নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তবে নির্বাচনে জয় পেয়েও স্বস্তিতে নেই তিনি। গত বুধবার কঙ্গনাকে নোটিশ পাঠিয়েছে হিমাচল প্রদেশ হাইকোর্ট। এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, কঙ্গনা রনৌতের মান্ডি আসনের নির্বাচন বাতিল করার আবেদন করেছেন হিমাচল প্রদেশের কিন্নর জেলার লায়ক রাম নেগি এক বাসিন্দা। কঙ্গনার প্রতিদ্বন্ধী হিসেবে মান্ডি আসন থেকে লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চেয়েছিলেন রাম নেগি। রাম নেগির দাবি, তার মনোনয়নপত্র ‘ভুলভাবে’ বাতিল করা হয়েছিল। যে কারণে নির্বাচনে দাঁড়াতে পারেননি তিনি। ভোট করতে না পারায় এবার নির্বাচনও বাতিল করার দাবি জানিয়েছেন রাম নেগি নামের ওই ব্যক্তি। হাইকোর্টের আবেদনে রাম নেগি উল্লেখ করেছেন, তার মনোনয়নপত্র গ্রহণ করা হলে তিনি নির্বাচনে জয়ীও হতে পারতেন। তাই কঙ্গনার নির্বাচন বাতিল করা হোক। প্রাথমিকভাবে এই আবেদনে সাড়া দিয়েছে হিমাচল প্রদেশ হাইকোর্ট। আগামী ২১ আগস্টের মধ্যে কঙ্গনাকে জবাব দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি জ্যোৎস্না রাওয়াল। প্রথমবার নির্বাচনি মাঠে নেমে মান্ডি লোকসভা আসনে থেকে ৭৪ হাজার ৭৫৫ ভোটের ব্যবধানে জয়ী হন কঙ্গনা রানাওয়াত। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কংগ্রেস প্রার্থী বিক্রমাদিত্য সিং পেয়েছিলেন ৪,৬২,২৬৭ ভোট। আর কঙ্গনা পেয়েছিলেন ৫,৩৭,০০২ ভোট।-এফএনএস

 


আরোও অন্যান্য খবর
Paris