মঙ্গলবার

৯ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

২৬শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
রাজশাহীতে ক্লুলেস দস্যুতা মামলার রহস্য উদ্ঘাটন, বিএনপি নেতাসহ ২ জন গ্রেপ্তার পুশইন ঠেকাতে কঠোর অবস্থানে বিজিবি বিএমডিএ’র ৮৬তম পরিচালনা বোর্ড সভা নতুন সরকারের অধিনে ২০২৬-২৭ অর্থবছরের প্রথম বাজেট অধিবেশন শুরু প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সভা অনুষ্ঠিত ডেঙ্গমুক্ত রাজশাহী নগরী গড়তে প্রচেষ্টা অব্যাহত থাকবে : রিটন রাজশাহীতে বৈদ্যুতিক খুঁটিতে ঘুঘুর বাচ্চা আনতে গিয়ে প্রাণ হারালেন এক কিশোর দেশের ৬৫ শতাংশ গ্রাহক বিদ্যুতের মূল্যবৃদ্ধির বাইরে থাকছেন : তথ্যমন্ত্রী বিশ্বে প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তায় তৈরি হল ভ্যাকসিন, মানবদেহে সফল পরীক্ষা বাগমারার তাহেরপুর হাটে অতিরিক্ত খাজনা আদায়ের অভিযোগ

বাঘায় আ’লীগ নেতা বাবুল হত্যা মামলায় চেয়ারম্যানসহ ৭ আসামীর রিমান্ড মঞ্জুর

Paris
Update : বৃহস্পতিবার, ২৭ জুন, ২০২৪

স্টাফ রিপোর্টার : রাজশাহীর বাঘায় দুই গ্রুপের সংঘর্ষে উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুলকে হত্যা মামলায় গ্রেপ্তারকৃত ইউপি চেয়ারম্যান মেরাজসহ ৭ আসামীর একদিনের জন্য রিমান্ড মঞ্জুর হয়েছে। বৃহস্পতিবার (২৭ জুন) আসামীদের রিমান্ড মঞ্জুর করে রাজশাহীর একটি আদালত।
এদিকে আশরাফুল ইসলাম বাবুলের জানাজা নামাজ শেষে দাফন কাজ সম্পূর্ণ করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টায় বাঘা মডেল উচ্চবিদ্যালয় মাঠে জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। পরে বাঘা পৌরসভার ৫ নম্বর ওযার্ডের গাওপাড়া গ্রামে পারিবারিক গোরস্থানে বাবা আমিরুল ইসলাম আমুর কবরের পাশে তাকে দাফন করা হয়। জানাজা নামাজের আগে জেলা, উপজেলা, পৌরসভা, ইউনিয়ন আ.লীগ ও বিভিন্ন রাজিৈনক সংগঠনের পক্ষ থেকে মরহুমকে ফুল দিয়ে শেষ শ্রদ্ধা জানানো হয়।
জানাজা নামাজের আগে উপস্থিত জেলা আওয়ামী লীগের সভাপতি অনিল কুমার সরকারকে চলে যেতে বলা হয়। সেখান থেকে তিনি কাউকে কিছু না বলে চলে যান তবে এ বিষয়ে অনিল কুমারের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, সাংগঠনিক দায়িত্ব থেকে মরহুম বাবুলকে শেষ শ্রদ্ধা ও পরিবারকে সমবেদনা জানাতে সেখানে গিয়েছিলাম। এরমধ্যে পুঠিয়া উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আবদুস সামাদ আমাকে কিছু বুঝে উঠার আগে জানাজার মাঠ থেকে চলে যেতে বলেন। কাউকে কিছু না জানিয়ে সেখান থেকে চলে এসেছি। এ বিষয়ে রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার বলেন, চারদিন থেকে বাবুল হাসাপাতালে চিৎিসাধীন ছিলেন। তিনি সংগঠনের মূল দায়িত্বে থাকার পরও হাসপাতালে দেখতে যাননি। এ ক্ষোভ থেকে কিছু নেতাকর্মীরা তাকে জানাজার মাঠ থেকে চলে যেতে বলেন। তাৎক্ষনিক তিনি সেখান থেকে চলে যান। জানাজায় রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের সংসদ সদস্য ও সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেছেন, ‘বাবুল হত্যার বিষয়ে গোপনে যারা মদদ দিয়েছেন তাদের আইনের আওতায় নিয়ে আসা হবে। যারা বাবুল হত্যাককারীদের মদদ দিয়েছেন তাদের প্রত্যেকের বিচারের আওতায় আনা হবে। এএইচএম খায়রুজ্জামান লিটন, এমপি আসাদুজ্জাম আসাদ ও লায়েব উদ্দিন লাভলু কেন জানাজায় আসেনি। তাদের সৎ সাহস নেই। তাই তারা এই জানাজায় উপস্থিত হয়নি। তাদের নামে মামলা করা হবে এবং প্রয়োজনে আইনের কাঠগড়ায় দাঁড় করানো হবে’। এ জানাজায় অংশগ্রহণ করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং রাজশাহী-৫ (পুঠিয়া-দূর্গাপুর) আসনের সংসদ সদস্য আবদুল ওয়াদুদ দারা, রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের সংসদ সদস্য ও সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার, সাবেক সংসদ সদস্য আয়েন উদ্দিন, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ডা. চিন্ময় কুমার, জেলা পরিষদের চেয়ারম্যান মীর ইকবাল প্রমুখ।
জানা গেছে, ২২ জুন সকাল ১০টার বাঘা পৌরসভার মেয়র আক্কাছ আলীর বিরুদ্ধে দুর্নীতি, স্বজন প্রীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগে মানববন্ধনের ডাক দেয় উপজেলা আওামীলীগ। উভয় পক্ষের কর্মী সমর্থকরা উপজেলা চত্বরে জড়ো হলে এরমধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে ধাওয়া পাল্টা ধাওয়া ককটেল ও ইট পাটকেল নিক্ষেপ ও সংঘর্ষে ঘটনা ঘটে। এতে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবলুসহ অনন্ত ৫০ জন আহত হন। তাকে ৪ দিন আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় ২৬ জুন বিকালে তার মৃত্যু হয়। ঘটনার দিন রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পাকুড়িয়া ইউনিয়ন চেয়ারম্যান ও জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মেরাজুল ইসলাম মেরাজ, মারুফ হোসেন, তরঙ্গ আলী, শাজামাল লিটন, নাসির উদ্দিন, মতিউর রহমান, গোলাম মোস্তফাকে পুলিশ গ্রেপ্তার করে। পরের দিন ২৩ জুন রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পাকুড়িয়া ইউনিয়ন চেয়ারম্যান ও জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মেরাজুল ইসলাম মেরাজ, মারুফ হোসেন, তরঙ্গ আলী, শাজামাল লিটন, নাসির উদ্দিন, মতিউর রহমান, গোলাম মোস্তফাকে গ্রেপ্তার করা হয়। উপজেলা যুবলীগের যুগ্ম সম্পাদক শাহিনুর রহমান পিন্টু বাদি হয়ে দ্রুত বিচার আইনে ৪৬ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ২০০-৩০০ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়। এ মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়ে ৫ দিনের রিমান্ড আবেদন করে তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করে। এই আবেদনের প্রেক্ষিতে আদালত তাদের একদিনের রিমান্ড মঞ্জুর করেন। এ বিষয়ে বাঘা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম বলেন, এ মামলার পর থেকে প্রধান আসামি মেয়র আক্কাস ও তাদের অনুসারী নেতাকর্মীরা গ্রেপ্তারের ভয়ে পালিয়ে আছে। তাদের গ্রেপ্তারের জন্য অভিযান চলছে। তবে এরমধ্যে বুধবার রাতে উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান, জাতীয় সমাজ তান্ত্রিক দল (জাসদ ইনু)’র কেন্দ্রীয় কার্যকরি কমিটির সদস্য ও জেলা কমিটির সাবেক সাধারণ সম্পাদক শফিউর রহমান শফি ও রফিকুল ইসলামসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। অনেকেই গ্রেপ্তার এড়াতে নিরাপদ স্থানে সরে গেছে।


আরোও অন্যান্য খবর
Paris