১৮ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi
শিরোনাম
পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে যুক্ত হলো রূপপুরের ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ৫ ধাপে ইউপিতে ভোট হবে, আগমী বৃহস্পতিবারের মধ্যে তারিখ ঘোষণারাজশাহীতে হলিক্রস স্কুলের নির্মাণাধীন ভবনের ছাদে ধস, শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে বড় প্রশ্ন?রাজশাহী আদালতের আইনজীবীকে আঘাতকারীদের বিচার নিশ্চিতের দাবীসার্জেন্ট সাবিহা’র অ্যাকাউন্টে ৫০ লাখ টাকা প্রবেশ নিয়ে নিউরন কোচিংয়ের সাইফুলের অজুহাতে রহস্যচাঁপাইনবাবগঞ্জে ওসির বিরুদ্ধে ঘুষ দাবি ও হয়রানি করার অভিযোগমিয়ানমার সীমান্তে ১০৮ কিলোমিটার ফেন্সিং নির্মাণ করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রীদেশে ধান উৎপাদনে কৃষকের খরচ ধারাবাহিকভাবে বাড়ছে

বগুড়া কারাগারের ছাদ ফুটো করে চার ফাঁসির আসামির পলায়ন, পরে আটক

প্রকাশিত: ২৬ জুন ২০২৪, ১১:০৮ পূর্বাহ্ণ | বিভাগ: lead
বগুড়া কারাগারের ছাদ ফুটো করে চার ফাঁসির আসামির পলায়ন, পরে আটক
বিজ্ঞাপন

আরা ডেস্ক : বগুড়া জেলা কারাগার থেকে মঙ্গলবার (২৫ জুন) গভীর রাতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত চার আসামি কারাগারের ছাদ ফুটো করে পালিয়েছিলেন। তবে শেষ রক্ষা হয় নি। বগুড়া জেলা পুলিশ তাদের বুধবার (২৬ জুন) সকালে কারাগারের আশপাশের এলাকা থেকে আটক করতে সক্ষম হয়েছেন। বগুড়া জেলা কারাগারের জেলার মোহাম্মদ ফরিদুর রহমা©ন সংবাদ মাধ্যমকে বিষয়টি নিশ্চিত জানিয়েছেন যে, ‘চারজনই ফাঁসির আসামি। তাঁরা পালিয়েছিলেন। আমরা কারাগারের পাশেই তাঁদের পেয়েছি।’ গ্রেফতার কয়েদিরা হলেন: কুড়িগ্রামের ভুরুঙ্গামারীর দিয়াডাঙ্গা এলাকার মৃত আজিজুল হকের ছেলে মো. নজরুল মজনু ওরফে মঞ্জু (৬৮) (কয়েদি নং- ৯৯৮/এ), নরসিংদীর মাধবদীর ফজরকান্দি এলাকার মৃত ইসরাফিল খাঁর ছেলে মো. আমির হামজা ওরফে আমির হোসেন (কয়েদি নং-৫১০৫/এ), বগুড়ার কাহালুর উলট্র পূর্বপাড়ার মো. মান্নানের ছেলে মো. জাকারিয়া (৩৪) (কয়েদি নং- ৩৬৮৫/এ) ও একই জেলার কুটুরবাড়ি পশ্চিমপাড়ার মৃত ইসরাইল শেখের ছেলে মো. ফরিদ শেখ (৩০) (কয়েদি নং-৪২৫২/এ)। বগুড়া জেলা পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ফাঁসির দণ্ডপ্রাপ্ত ৪ কয়েদি জেলা কারাগারের ছাদ ফুটো করে ও দেয়াল টপকে পালানোর চেষ্টা করলে কারা পুলিশ বিষয়টি টের পায়। এরপর তাদের গ্রেফতার করে গোয়েন্দা শাখা (ডিবি) হেফাজতে নেয়া হয়েছে। এ বিষয়ে পরে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে। সূত্র : বাংল ইনসাইডার

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন