১৯ অক্টোবর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi
শিরোনাম
বরেন্দ্র অঞ্চলের মানুষের আশানুরূপ খাদ্যের যোগান দিচ্ছে বিএমডিএশেষ মুহূর্তের প্রস্তুতির মধ্য দিয়ে প্রধানমন্ত্রীকে বরণে প্রস্তুত রাজশাহীপ্রধানমন্ত্রীর নিকট রাজশাহীতে কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির বিষয়ে উপস্থাপন করা হবে : রাসিক প্রশাসকরাজশাহীর ঐতিহ্য-গৌরবের ধারক বরেন্দ্র কলেজ জাতীয়করণ দাবিকৃষ্ণ-হরিদ্রা রঙের ছোঁয়া ভিআইপি সড়কে ধর্মসভার মন্ডপ হপিংয়ে আসছেন প্রধানমন্ত্রীপ্রধানমন্ত্রীর আগমনে রাজশাহীর উন্নয়ন-অগ্রযাত্রা আরও বাড়বে: রাসিক প্রশাসকসুইমিংপুল অপসারণ করতে গিয়ে হুমকীর মূখে আরডিএ’র অভিযান দলশুদ্ধ জন্ম ও মৃত্যু নিবন্ধন নিশ্চিতের স্বীকৃতিস্বরূপ পুরস্কার পেল রাসিক

২৩৫ কোটি টাকার মালিক শাকিব খান?

প্রকাশিত: ২১ জুন ২০২৪, ৬:৪২ অপরাহ্ণ | বিভাগ: বিনোদন
২৩৫ কোটি টাকার মালিক শাকিব খান?
বিজ্ঞাপন

শাকিব খান মানেই আলোচনা। দেশের শীর্ষ নায়ক বলে কথা। সিনেমা হোক কিংবা ব্যক্তিগত, শাকিব নামটাই যথেষ্ট যে কোনো আলোচনার জন্য। এবার ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে তার নতুন সিনেমা তুফান, যা নিয়ে দর্শক আগ্রহ তুঙ্গে। জানা গেছে, ঢাকাই সিনেমার এই সুপারস্টার ২০ মিলিয়ন ডলারের মালিক। যেটি বাংলাদেশি টাকায় ২৩৫ কোটি ৭ লাখ ৮৪ হাজার টাকারও বেশি। যদিও এই বিষয়ে সঠিক কোনো তথ্য পাওয়া যায়নি কোথাও। তবে সোশ্যাল মিডিয়ার এক সাইটের বরাতে এমনটাই দাবি করছে ভারতীয় গণমাধ্যম। এছাড়াও রয়েছে তার বেশ কিছু জায়গা সম্পত্তি। সিনেমা ছাড়াও বিভিন্ন ইভেন্ট এবং বিজ্ঞাপন থেকেও বেশ ভালোই টাকা আয় করেন শাকিব। এছাড়াও নানা ব্র্যান্ডের সঙ্গেও যুক্ত তিনি। পাশাপাশি রয়েছে নিজের ব্যবসাও। শাকিব খান এখন ব্যস্ত তার সদ্য মুক্তিপ্রাপ্ত ছবি তুফান নিয়ে। ভক্তরা ধারণা করছেন, সিনেমাটি ১০০ কোটির বেশি টাকা আয় করতে পারে। প্রসঙ্গত, তুফান সিনেমায় শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন মাসুমা রহমান নাবিলা, মিমি চক্রর্বতী। এছাড়াও রয়েছেন চঞ্চল চৌধুরী, মিশা সওদাগর, সালাহউদ্দিন লাভলু, সুমন আনোয়ার, ফজলুর রহমান বাবু প্রমুখ। সিনেমাটি দেশের বাইরে মুক্তি পাবে আগামী শুক্রবার।-এফএনএস

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন