মঙ্গলবার

৯ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

২৬শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
বারবার প্রকল্পের মেয়াদ ও ব্যয় বৃদ্ধিতে বিরক্ত প্রধানমন্ত্রী লিবিয়ায় অপহৃত মান্দার আলমগীরের মৃত্যু, আড়াই মাস পর মরদেহ শনাক্ত রাজশাহীতে ক্লুলেস দস্যুতা মামলার রহস্য উদ্ঘাটন, বিএনপি নেতাসহ ২ জন গ্রেপ্তার পুশইন ঠেকাতে কঠোর অবস্থানে বিজিবি বিএমডিএ’র ৮৬তম পরিচালনা বোর্ড সভা নতুন সরকারের অধিনে ২০২৬-২৭ অর্থবছরের প্রথম বাজেট অধিবেশন শুরু প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সভা অনুষ্ঠিত ডেঙ্গমুক্ত রাজশাহী নগরী গড়তে প্রচেষ্টা অব্যাহত থাকবে : রিটন রাজশাহীতে বৈদ্যুতিক খুঁটিতে ঘুঘুর বাচ্চা আনতে গিয়ে প্রাণ হারালেন এক কিশোর দেশের ৬৫ শতাংশ গ্রাহক বিদ্যুতের মূল্যবৃদ্ধির বাইরে থাকছেন : তথ্যমন্ত্রী

রাজশাহী মহানগরীর খতিব, ইমাম, মুয়াজ্জিন ও খাদেম ও হাফেজদের ঈদ শুভেচ্ছা ভাতা দিলেন মেয়র

Paris
Update : রবিবার, ১৬ জুন, ২০২৪

স্টাফ রিপোর্টার : পবিত্র ঈদ-উল আযহা উপলক্ষ্যে রাজশাহী মহানগরীর সকল মসজিদের খতিব, ইমাম, মুয়াজ্জিন ও খাদেম ও হাফেজদের ঈদ শুভেচ্ছা ভাতা দিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও রাজশাহী সিটি করপোরেশনের মাননীয় মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। গত শনিবার রাত দশটায় নগর ভবনের এ্যানেক্স ভবনে উলামা কল্যাণ পরিষদ আয়োজিত অনুষ্ঠানে ঈদ শুভেচ্ছা ভাতা বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন রাসিক মেয়র। উল্লেখ্য, প্রতি বছরের মতো ন্যায় এবারো এক হাজার ৪০০ খতিব, ইমাম, মুয়াজ্জিন, খাদেম ও হাফেজদের প্রত্যেককে এক হাজার ৫০০ টাকা প্রদান করা হয়।
অনুষ্ঠানে রাসিক মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন বলেন, প্রতি বছরের মতো এবারো রাজশাহী মহানগরীর অধিক খতিব, ইমাম, মুয়াজ্জিন, খাদেম ও হাফেজদের ঈদ শুভেচ্ছা উপহার প্রদান করা হয়েছে। শিগগিরই আলেম ও উলামাদের কল্যাণে একটি টাস্ট্র গঠন করা হবে। অতীতের মতো আগামীতেও যাতে আলেম ও উলামাদের কল্যানে কাজ করে যেতে পারি সকলে সেই দোয়া করবেন। এ সময় উপস্থিত ছিলেন উলামা কল্যাণ পরিষদের উপদেষ্টা ড. মাওলানা বারকুল্লাহ বিন দুররুল হুদা, সাবেক সভাপতি মাওলানা আইয়ুব আলী, সহ-সভাপতি মাওলানা আব্দুল কাদের, মুফতি আব্দুস সবুর সিরাজী, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম শফিক, সহ-সাংগঠনিক সম্পাদক শাহাদাত হোসেন প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন উলামা কল্যাণ পরিষদের নির্বাহী সদস্য আলী আকবর ফারুক। অনুষ্ঠানে রাজশাহী মহানগরীর বিভিন্ন মসজিদের ইমাম, খতিব ও মুয়াজ্জিনগণ উপস্থিত ছিলেন।


আরোও অন্যান্য খবর
Paris