১৮ আগস্ট ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi
শিরোনাম
কাগজে ১০ হাজার দিনমজুর, পাড়ে শুধুই ‘ভেকু’গোদাগাড়ীতে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই কলেজ ছাত্রের মর্মান্তিক মৃত্যুদুর্গাপুরে পরিদর্শনে গিয়ে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ পাওয়ায় আইনগত ব্যবস্থার নির্দেশ ইউএনও’রপ্রশাসকের উদ্যোগে রাসিকে প্রথমবারের মতো ইন্টার্নশিপের সুযোগ পেলেন রুয়েট শিক্ষার্থীরাসড়ক ও বাঁধ সুরক্ষায় বিন্না ঘাস ব্যবহার করার নির্দেশ প্রধানমন্ত্রীররাষ্ট্রপতি নির্বাচনে মির্জা ফখরুল ও অলি আহমদের মনোনয়ন বৈধঅব্যবহৃত জলাশয় তরুণদের মধ্যে বণ্টন করে কর্মসংস্থান সৃষ্টি করা হবে : প্রধানমন্ত্রীরাজশাহী সদর দলিল লেখক সমিতির নির্বাচনে সভাপতি শামীম, সম্পাদক সুমন

রাজশাহী নগরীতে র‌্যাবের হাতে ৯ ডাকাত গ্রেফতার

প্রকাশিত: ৯ জুন ২০২৪, ৫:১৭ অপরাহ্ণ | বিভাগ: lead, অপরাধ
রাজশাহী নগরীতে র‌্যাবের হাতে ৯ ডাকাত গ্রেফতার
বিজ্ঞাপন

স্টাফ রিপোর্টার : ডাকাতির প্রস্তুতিকালে রাজশাহীর কাটাখালি এলাকা থেকে জনি গ্যাংয়ের ৯ সদস্যকে গ্রেফতার করে র‌্যাব-৫। রাজশাহী মোল্লাপাড়া ক্যাম্পের একটি অভিযানিক দল শনিবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। এসময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করে তারা। রোববার (৯ জুন) দুপুরে র‌্যাবের পাঠানো একটি প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গ্রেফতারকৃতরা হলো, রাজশাহীর শ্যামপুর পশ্চিমপাড়া এলাকার জিয়ারুল ইসলামের ছেলে ও ডাকাত দলের প্রধান জনি ইসলাম (২৩), একই এলাকার ফজলুর ছেলে কুরবান আলী (২২), বাবলুর ছেলে মাসুম আলী (২৭), আলামিন শেখের ছেলে সাগর (২০), আব্দুল লতিফের ছেলে টিপু সুলতান (২০), তোফাজ্জল হোসেনের ছেলে নুরমান ইসলাম (২০), নান্নুর ছেলে সুজন আলী (৩০), খালেকের ছেলে আব্দুল মান্নান খাঁ (২০) ও তার ভাই আবু হানিফ (১৯)।
র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব জানতে পারে রাতে জনি গ্যাংয়ের সদস্যরা ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে র‌্যাব মোল্লাপাড়া ক্যাম্পের সদস্যরা শনিবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে কাটাখালি এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। র‌্যাব আরো জানায়,গ্রেফতারকৃতরা সবাই জনি গ্যাঁংয়ের সদস্য। জনি কাটাখালি এলাকার কুখ্যাত সন্ত্রাসী ও ডাকাত। তার নামে অস্ত্র,মাদক,মারামারিসহ ১০টি মামলা রয়েছে। জনির নেতৃত্বে তার সহযোগীরা দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে বিভিন্নস্থানে চাঁদাবাজি,জমিদখল করে থাকে। তারা দীর্ঘদিন থেকে রাজশাহী নগরীর বিভিন্ন পয়েন্টে দলবদ্ধভাবে ছিনতাই করে আসছিলো। এলাকায় আধিপত্য বিস্তারের জন্য দেশীয় অস্ত্রের মহড়া দিয়ে আসছিল জনি গ্যাংয়ের সদস্যরা। তাদের অপকর্মে এলাকার লোকজন ভয়ে মুখ খুলতে সাহস পেতো না। গ্রেফতারের পর তাদের রাজশাহী নগরীর কাটাখালী থানায় সোপর্দ।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন