১৮ আগস্ট ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi
শিরোনাম
কাগজে ১০ হাজার দিনমজুর, পাড়ে শুধুই ‘ভেকু’গোদাগাড়ীতে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই কলেজ ছাত্রের মর্মান্তিক মৃত্যুদুর্গাপুরে পরিদর্শনে গিয়ে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ পাওয়ায় আইনগত ব্যবস্থার নির্দেশ ইউএনও’রপ্রশাসকের উদ্যোগে রাসিকে প্রথমবারের মতো ইন্টার্নশিপের সুযোগ পেলেন রুয়েট শিক্ষার্থীরাসড়ক ও বাঁধ সুরক্ষায় বিন্না ঘাস ব্যবহার করার নির্দেশ প্রধানমন্ত্রীররাষ্ট্রপতি নির্বাচনে মির্জা ফখরুল ও অলি আহমদের মনোনয়ন বৈধঅব্যবহৃত জলাশয় তরুণদের মধ্যে বণ্টন করে কর্মসংস্থান সৃষ্টি করা হবে : প্রধানমন্ত্রীরাজশাহী সদর দলিল লেখক সমিতির নির্বাচনে সভাপতি শামীম, সম্পাদক সুমন

রাজশাহীতে গান পাউডার ও ২টি শুটারগানসহ অস্ত্র ব্যবসায়ী গ্রেফতার

প্রকাশিত: ১ জুন ২০২৪, ৪:৫৩ অপরাহ্ণ | বিভাগ: lead
রাজশাহীতে গান পাউডার ও ২টি শুটারগানসহ অস্ত্র ব্যবসায়ী গ্রেফতার
বিজ্ঞাপন

স্টাফ রিপোর্টার : রাজশাহী মহানগরীতে দুটি ওয়ান শুটারগান ও ২ কেজি ২০০ গ্রাম গান পাউডারসহ মোঃ রাকিবুল ইসলাম (২৩) নামে একজন অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-৫। শনিবার (০১ জুন) দুপুরে র‌্যাব-৫ এর পাঠানো একটি প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এর আগে শুক্রবার (৩১ মে) রাত সাড়ে ৯টার দিকে দামকুড়া থানাধীন নতুন কসবা নামক এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার হওয়া মোঃ রাকিবুল ইসলাম নগরীর কাশিয়াডাঙ্গা থানার চারখোটা মোড় এলাকার মোঃ হাবিলের ছেলে। তার গ্রামের বাড়ি গোদাগাড়ীতে। র‌্যাব জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজশাহীর সিপিএসসির মোল্লাপাড়া ক্যাম্পের একটি আভিযানিক দল জানতে পারে যে, গ্রেফতারকৃত আসামী রাজশাহী জেলার গোদাগাড়ী হতে অবৈধ মাদকদ্রব্যসহ ব্যাটারিচালিত ইজিবাইক যোগে রাজশাহী মহানগরীর দিকে যাচ্ছে। উক্ত সংবাদ পেয়ে র‌্যাবের আভিযানিক দল দামকুড়া থানাধীন নতুন কসবা গ্রামস্থ আন্ধারকোটা মোড়ে চেকপোস্ট পরিচালনা করে রাকিবুল ইসলামকে আটক করে এবং উক্ত ইজিবাইক তল্লাশী করে সীটের নিচে লুকানো অবস্থায় দুটি ওয়ান শুটারগান ও ২ কেজি ২০০ গ্রাম গানপাউডার উদ্ধার করে। র‌্যাব আরও জানায়, সে একজন কুখ্যাত অস্ত্র কারবারী। পেশায় একজন ইজিবাইক চালক। নিজ পেশার আড়ালে দীর্ঘদিন যাবত সীমান্তবর্তী এলাকা থেকে অস্ত্র-গুলি ও বিস্ফোরক দ্রব্য সংগ্রহ করে এবং রাজশাহীসহ বিভিন্ন এলাকায় অস্ত্র ব্যবসায়ীদের নিকট বিক্রয় করে। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে ডামকুড়া থানায় অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন