২৮ অক্টোবর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

রাকাবের মাসিক ব্যবসায়িক কার্যক্রম মূল্যায়ন সংক্রান্ত ভিডিও কনফারেন্স

প্রকাশিত: ১৬ ফেব্রুয়ারি ২০২১, ৩:২৫ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
রাকাবের মাসিক ব্যবসায়িক কার্যক্রম মূল্যায়ন সংক্রান্ত ভিডিও কনফারেন্স
বিজ্ঞাপন

প্রেস বিজ্ঞপ্তি : গতকাল সকাল সাড়ে ১০ টায় রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব)-এ জানুয়ারি ২০২১ ভিত্তিক ঋণ বিতরণ ও ঋণ আদায় কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা এবং ব্যাংকের আমানত সংগ্রহসহ সার্বিক ঋণ বিতরণ ও ঋণ আদায় কার্যক্রম এবং রাকাবের ব্যবসায়িক কার্যক্রম পর্যালোচনা ও মূল্যায়ন সংক্রান্ত ভিডিও কনফারেন্স অনুষ্ঠিত হয়। ভিডিও কনফারেন্সে প্রধান অতিথি হিসাবে ঢাকা থেকে সরাসরি সংয্ক্তু হন ব্যাংকের পরিচালনা পর্ষদের সম্মানিত চেয়াারম্যান ও সরকারের সাবেক সিনিয়র সচিব মোঃ রইছউল আলম মন্ডল।

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মোহাম্মদ ইদ্রিছ এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই কনফারেন্সে অংশগ্রহণ করেন মহাব্যবস্থাপক (পরিচালন) জিএম রুহুল আমিন, মহাব্যবস্থাপক (নিরীক্ষা, হিসাব ও আদায়) মোঃ কামিল বুরহান ফিরদৌস এবং বিভাগীয় মহাব্যবস্থাপক রংপুর (অতিরিক্ত দায়িত্ব) মোঃ মোসাদ্দেক হোসেন। রাজশাহী ও রংপুর বিভাগের বিভাগীয় নিরীক্ষা কর্মকর্তা; প্রধান কার্যালয়ের সংশ্লিষ্ট বিভাগসমূহের বিভাগীয় প্রধান; প্রশিক্ষণ ইনস্টিটিউটের অধ্যক্ষ; সকল জোনের জোনাল

ব্যবস্থাপক ব্যবস্থাপক, স্থানীয় মুখ্য কার্যালয়, রাজশাহী এবং ব্যবস্থাপক, ঢাকা কর্পোরেট শাখা, ঢাকা উক্ত ভিডিও কনফারেন্সে সরাসরি অংশগ্রহণ করেন। সভায় ব্যাংক ব্যবস্থাপনা অংশগ্রহণকারীদের সকল খাতে ঋণ বিতরণ ও আদায়, আমানত সংগ্রহ, শ্রেণীকৃত ঋণ ও এককালীন এক্সিটের আওতায় আদায়সহ সার্বিক ঋণ আদায় ও বিতরণের অগ্রগতি বিশদ পর্যালোচনান্তে জানুয়ারি-২০২১ ভিত্তিক অর্জন মূল্যায়ন এবং লক্ষ্যমাত্রার শতভাগ অর্জনের জন্য প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন