১৮ আগস্ট ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi
শিরোনাম
কাগজে ১০ হাজার দিনমজুর, পাড়ে শুধুই ‘ভেকু’গোদাগাড়ীতে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই কলেজ ছাত্রের মর্মান্তিক মৃত্যুদুর্গাপুরে পরিদর্শনে গিয়ে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ পাওয়ায় আইনগত ব্যবস্থার নির্দেশ ইউএনও’রপ্রশাসকের উদ্যোগে রাসিকে প্রথমবারের মতো ইন্টার্নশিপের সুযোগ পেলেন রুয়েট শিক্ষার্থীরাসড়ক ও বাঁধ সুরক্ষায় বিন্না ঘাস ব্যবহার করার নির্দেশ প্রধানমন্ত্রীররাষ্ট্রপতি নির্বাচনে মির্জা ফখরুল ও অলি আহমদের মনোনয়ন বৈধঅব্যবহৃত জলাশয় তরুণদের মধ্যে বণ্টন করে কর্মসংস্থান সৃষ্টি করা হবে : প্রধানমন্ত্রীরাজশাহী সদর দলিল লেখক সমিতির নির্বাচনে সভাপতি শামীম, সম্পাদক সুমন

ভারতের খুন হওয়া এমপি আনারের মরদেহের অপেক্ষা…

প্রকাশিত: ২৫ মে ২০২৪, ৩:৫৭ অপরাহ্ণ | বিভাগ: lead
ভারতের খুন হওয়া এমপি আনারের মরদেহের অপেক্ষা…
বিজ্ঞাপন

আরা ডেস্ক : ভারতের কলকাতায় খুন হওয়া বাংলাদেশের ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ) আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারের মরদেহের অপেক্ষায় দিন পার করছেন পরিবার, স্বজন ও কর্মীরা। হত্যার ঘটনা নিশ্চিত হওয়ার পর থেকেই নতুন নতুন ঘটনা সামনে আসছে প্রতিনিয়ত। এতে তাদের মাঝে উদ্বেগ-উৎকণ্ঠা আরও প্রতিমুহূর্তে বাড়ছে। গত শুক্রবার এমপির মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন ও তার পরিবার (স্ত্রী) ঢাকা থেকে ফিরে আসার পর শনিবার (২৫ মে) সকাল থেকে আনোয়ারুল আজীম আনারের বাড়ির সামনে নেতাকর্মী-সমর্থক ও সাধারণ মানুষের ভিড় লক্ষ্য করা গেছে। এ সময় কেউ কাঁদছেন, কেউ-বা বিষন্ন-হতাশ মুখে দাঁড়িয়ে রয়েছেন। তাদের সবাই সংসদ সদস্যের মরদেহের অপেক্ষায়। এ ঘটনাকে কেন্দ্র করে উপজেলায় এখন পর্যন্ত কোনও রাজনৈতিক কর্মসূচি না থাকলেও আনারকন্যা ফিরে আসার দিন বিকালে বিশাল এক মানববন্ধন করেন। সেখানে কয়েক হাজার নেতাকর্মী অংশগ্রহণ করেন। ডরিন বলেন, ‘আমরা মরদেহের অপেক্ষায় আছি। কবে, কী হবে—তা কিছুই জানি না।’ কালীগঞ্জ পৌর মেয়র আশরাফুর আলম আশরাফ বলেন, ‘এমপি আনার কালীগঞ্জ উপজেলার রাজনীতির প্রাণপুরুষ ছিলেন। তার এমন নির্মম হত্যাকাণ্ডে আমার সবাই বিস্মিত হয়েছি। তবে যেকোনও মূল্যে আমরা তার মরদেহ চাই।’ উল্লেখ্য, গত ১২ মে চিকিৎসার জন্য দর্শনা সীমান্ত দিয়ে ভারতের পশ্চিমবঙ্গে যান এমপি আনোয়ারুল আজীম আনার। এরপর ১৬ মে থেকে রহস্যজনকভাবে নিখোঁজ হন তিনি। বুধবার (২২ মে) তার হত্যার খবর শোনার পর পুরো কালীগঞ্জ উপজেলাজুড়ে চলছে শোকের মাতম। শেষ খবর পাওয়া পর্যন্ত এখনও তার মরদেহ উদ্ধার করতে পারেনি ভারতীয় পুলিশ। মরদেহ খুঁজে পেতে চলছে জোর তল্লাশি।

 

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন