বুধবার

১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
বারবার প্রকল্পের মেয়াদ ও ব্যয় বৃদ্ধিতে বিরক্ত প্রধানমন্ত্রী লিবিয়ায় অপহৃত মান্দার আলমগীরের মৃত্যু, আড়াই মাস পর মরদেহ শনাক্ত রাজশাহীতে ক্লুলেস দস্যুতা মামলার রহস্য উদ্ঘাটন, বিএনপি নেতাসহ ২ জন গ্রেপ্তার পুশইন ঠেকাতে কঠোর অবস্থানে বিজিবি বিএমডিএ’র ৮৬তম পরিচালনা বোর্ড সভা নতুন সরকারের অধিনে ২০২৬-২৭ অর্থবছরের প্রথম বাজেট অধিবেশন শুরু প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সভা অনুষ্ঠিত ডেঙ্গমুক্ত রাজশাহী নগরী গড়তে প্রচেষ্টা অব্যাহত থাকবে : রিটন রাজশাহীতে বৈদ্যুতিক খুঁটিতে ঘুঘুর বাচ্চা আনতে গিয়ে প্রাণ হারালেন এক কিশোর দেশের ৬৫ শতাংশ গ্রাহক বিদ্যুতের মূল্যবৃদ্ধির বাইরে থাকছেন : তথ্যমন্ত্রী

প্রধানমন্ত্রী আমার বাবা হত্যার বিচার করবেন : ডরিন

Paris
Update : শুক্রবার, ২৪ মে, ২০২৪

ভারতের কলকাতার নিউ টাউনে খুন হওয়া ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ) আসনের সংসদ সদস্য ও কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ারুল আজীম আনারের মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন ঢাকা থেকে গত বৃহস্পতিবার রাতে কালীগঞ্জে পৌঁছেন। শুক্রবার (২৪ মে) দুপুরে সাংবাদিকদের তিনি বলেন, হত্যার পরিকল্পনাকারীকে ধরার পরই খতিয়ে দেখা যাবে আসলে কী কারণে সে এত বড় অপকর্ম ঘটালো। এর বিচার অবশ্যই হবে। মাননীয় প্রধানমন্ত্রী তার বাবা হত্যার বিচার করেছেন। তিনি আমার বাবা হত্যারও বিচার করবেন। কারণ, তিনি বাবা হারানোর ব্যথা ভালো করেই বোঝেন। আশা করি, তিনি এই নির্মম নিষ্ঠুরতার বিচার অবশ্যই করবেন। এজন্য আমি আপনাদের সহযোগিতা কামনা করছি। তিনি আরও বলেন, দিল্লি হাইকমিশনসহ সবার সঙ্গে আমার কথা হচ্ছে। ওখানকার অনেক বড় বড় কর্মকর্তা আমাকে ফোন দিয়েছেন। তারা নিজেরাই বিষয়টা দেখছেন। তারা চেষ্টা করতেছেন কিছু না কিছু বের করবেন। ডরিন বলেন, প্রধানমন্ত্রী ও স্পিকারের সহযোগিতায় আমি ভিসা করতে দিয়েছি। আমার ভিসাও হয়ে গেছে। আমাকে যখন প্রয়োজন হবে তখনই আমি চলে যাবো। এখন পর্যন্ত আপডেট কিছু পাইনি। তারা ইনভেস্টিগেশন করলে প্রথমে সেটা হাইড (গোপন) রাখেন তাদের কাজের স্বার্থে। পরবর্তীতে তারা সেটা জানান। সুতরাং তারা তাদের কাজ করুক, আমরা অবশ্যই জানতে পারবো। পুলিশ প্রশাসন আপনাদের কীভাবে আশ্বস্ত করেছে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ইন্ডিয়ায় একটি গোয়েন্দা টিম কাজ করছে। তারা কিছু না কিছু বের করবে। বাংলাদেশের টিমও কাজ করছে তারা আর কি আশ্বস্ত করবে? তারা তো সবই বের করছেন। সবই তো দেখতেছি। খুব সহজেই আমরা বিষয়টা জানতে পেরেছি। প্রধানমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে জানিয়ে আনারকন্যা বলেন, প্রধানমন্ত্রীর সঙ্গে আমার কথা হয়েছে। গতকালও (গতকাল বৃহস্পতিবার) কথা বলেছি।-এফএনএস

আমরা আইনের আশ্রয় নেবো। মাননীয় প্রধানমন্ত্রী আছেন, আওয়ামী লীগের দলীয় সর্বোচ্চ অভিভাবকেরা আছেন। তারা আমাদের পরামর্শ দেবেন এবং তারা অবশ্যই তাদের দলীয় এমপি হত্যার সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করবেন। কালীগঞ্জের মানুষের সুখে-দুঃখে যিনি সব সময় পাশে থেকেছেন সেই মানুষটির হত্যার বিচার আমরা চাই। আমরা কোনো বিশৃঙ্খলা করতে চাই না। রাজনীতিতে বাবার জায়গা নিতে চান কিনা-এমন প্রশ্নের জবাবে ডরিন বলেন, রাজনীতি অবশ্যই করতে চাই। রাজনীতি করার জন্যই তো রাজনীতি শুরু করেছি। মাননীয় প্রধানমন্ত্রী আছেন তিনি যেভাবে আমাকে পরামর্শ দেবেন সেভাবে চলার চেষ্টা করবো। এটা অনেক সুদূরপ্রসারী ব্যাপার, এখন আমি এটা নিয়ে কথা বলতে চাচ্ছি না। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন পৌর মেয়র আশরাফুল আলম, সাবেক পৌর মেয়র ও জেলা আওয়ামী লীগের শ্রমবিষয়ক সম্পাদক মোস্তাফিজুর রহমান বিজু, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আইয়ুব হোসেন খান, পৌর আওয়ামী লীগ নেতা মাসুদুর রহমান মন্টুসহ বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরা।


আরোও অন্যান্য খবর
Paris