বুধবার

১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
বারবার প্রকল্পের মেয়াদ ও ব্যয় বৃদ্ধিতে বিরক্ত প্রধানমন্ত্রী লিবিয়ায় অপহৃত মান্দার আলমগীরের মৃত্যু, আড়াই মাস পর মরদেহ শনাক্ত রাজশাহীতে ক্লুলেস দস্যুতা মামলার রহস্য উদ্ঘাটন, বিএনপি নেতাসহ ২ জন গ্রেপ্তার পুশইন ঠেকাতে কঠোর অবস্থানে বিজিবি বিএমডিএ’র ৮৬তম পরিচালনা বোর্ড সভা নতুন সরকারের অধিনে ২০২৬-২৭ অর্থবছরের প্রথম বাজেট অধিবেশন শুরু প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সভা অনুষ্ঠিত ডেঙ্গমুক্ত রাজশাহী নগরী গড়তে প্রচেষ্টা অব্যাহত থাকবে : রিটন রাজশাহীতে বৈদ্যুতিক খুঁটিতে ঘুঘুর বাচ্চা আনতে গিয়ে প্রাণ হারালেন এক কিশোর দেশের ৬৫ শতাংশ গ্রাহক বিদ্যুতের মূল্যবৃদ্ধির বাইরে থাকছেন : তথ্যমন্ত্রী

বাগমারায় উপজেলা নির্বাচনে চেয়ারম্যান সান্টু, ভাইস চেয়ারম্যান শহীদ ও কোহিনুর

Paris
Update : মঙ্গলবার, ২১ মে, ২০২৪

মচমইল থেকে প্রতিনিধি : রাজশাহীর বাগমারায় শান্তিপূর্ণভাবে উপজেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ শেষ হয়। কোন প্রকার সহিংসতা ছাড়াই মঙ্গলবার (২১ মে) সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চলে একটানা ভোট গ্রহণ। এদিকে বাগমারা উপজেলা পরিষদ নির্বাচনে সাধারণ ভাইস চেয়ারম্যান পুরুষ পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় শহিদুল ইসলাম শহীদ বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। অন্যদিকে চেয়ারম্যান এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে একাধিক প্রার্থী থাকায় দুই পদে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। দিনব্যাপী ভোট গ্রহণ শেষে বাগমারা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ঘোড়া প্রতীক নিয়ে জাকিরুল ইসলাম সান্টু ৪৭ হাজার ৩২২ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রার্থী আনারস প্রতীক নিয়ে আব্দুর রাজ্জাক সরকার ওরফে আর্ট বাবু পেয়েছেন ৪ হাজার ৩২১ ভোট। সেই সাথে মোটরসাইকেল প্রতীকে নাসিমা আক্তার পেয়েছে ২ হাজার ৬৪ ভোট।
অন্যদিকে মহিলা ভাইস চেয়ারম্যান পদে তিন জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেন। এরমধ্যে কলস প্রতীকে কহিনুর বানু ৪১ হাজার ৭২৩ ভোট পেয়ে বেসরকারিভাবে মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী প্রজাপতি প্রতীক নিয়ে মমতাজ আক্তার বেবি পেয়েছেন ৫ হাজার ৪৪৭ ভোট এবং ফুটবল প্রতীক নিয়ে সহকারি অধ্যাপিকা শাহিনূর খাতুন পেয়েছেন ৪ হাজার ৫৬৮ ভোট।
নিরুৎতাপ নির্বাচনে ভোটারদের উপস্থিতি ছিল কম। লাইনে দাঁড়ানো কোন ভোটার চোখে পড়েনি। সেই সাথে উপজেলা জুড়ে কোন অপ্রীতিকর ঘটনার সংবাদ পাওয়া যায়নি। বাগমারায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ভোটার ব্যতীত অন্যান্য সংগঠন বা দলের ভোটাররা কেন্দ্রে না যাওয়ায় ভোটার উপস্থিতি কম লক্ষ্য করা গেছে।
উপজেলার ১৬টি ইউনিয়ন ও দুটি পৌরসভার ১২২টি কেন্দ্র্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। বাগমারায় মোট ভোটার সংখ্যা ৩ লাখ ১০ হাজার ৯৭৫ জন। এরমধ্যে পুরুষ ভোটার সংখ্যা ১ লাখ ৫৬ হাজার ৫৮২ এবং মহিলা ভোটার সংখ্যা ১ লাখ ৫৪ হাজার ৩৮৯ জন। এরমধ্যে ৩ জন রয়েছে তৃতীয় লিঙ্গের। তবে ১২২টি কেন্দ্রে ভোট বৈধ ভোট পড়েছে ৫৩ হাজার ৯০৭ টি। যার শতকরা হিসেবে ভোট পড়েছে ১৭.৩৩ ভাগ।

 


আরোও অন্যান্য খবর
Paris