১৮ আগস্ট ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi
শিরোনাম
কাগজে ১০ হাজার দিনমজুর, পাড়ে শুধুই ‘ভেকু’গোদাগাড়ীতে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই কলেজ ছাত্রের মর্মান্তিক মৃত্যুদুর্গাপুরে পরিদর্শনে গিয়ে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ পাওয়ায় আইনগত ব্যবস্থার নির্দেশ ইউএনও’রপ্রশাসকের উদ্যোগে রাসিকে প্রথমবারের মতো ইন্টার্নশিপের সুযোগ পেলেন রুয়েট শিক্ষার্থীরাসড়ক ও বাঁধ সুরক্ষায় বিন্না ঘাস ব্যবহার করার নির্দেশ প্রধানমন্ত্রীররাষ্ট্রপতি নির্বাচনে মির্জা ফখরুল ও অলি আহমদের মনোনয়ন বৈধঅব্যবহৃত জলাশয় তরুণদের মধ্যে বণ্টন করে কর্মসংস্থান সৃষ্টি করা হবে : প্রধানমন্ত্রীরাজশাহী সদর দলিল লেখক সমিতির নির্বাচনে সভাপতি শামীম, সম্পাদক সুমন

পুঠিয়া, দুর্গাপুর ও বাগমারা উপজেলা নির্বাচন আজ

প্রকাশিত: ২১ মে ২০২৪, ১২:০১ পূর্বাহ্ণ | বিভাগ: lead
পুঠিয়া, দুর্গাপুর ও বাগমারা উপজেলা নির্বাচন আজ
বিজ্ঞাপন

স্টাফ রিপার্টার : আজ মঙ্গলবার (২১ মে) ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে রাজশাহী’র পুঠিয়া, দুর্গাপুর এবং বাগমারা এই তিনটি উপজেলায় মোট ২৯টি ইউনিয়ন ও ৪টি পৌরসভায় মোট ২৩ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
রিটার্নিং অফিসারের কার্যালয়ের তথ্য মতে, দ্বিতীয় ধাপে পুঠিয়া উপজেলায় চেয়ারম্যান পদে ৩ জন, ভাইস চেয়ারম্যান পদে ৩ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ উপজেলায় মোট ভোট কেন্দ্রের সংখ্যা ৭৮টি, ভোট কক্ষ ৫ শত ১৩টি এবং মোট ভোটার ১ লক্ষ ৮১ হাজার ৯ শত ৯৮ জন। এরমধ্যে পুরুষ ভোটার ৯১ হাজার ৮ শত ৬২ জন ও নারী ভোটার ৯০ হাজার ১ শত ৩৬ জন।
দুর্গাপুর উপজেলায় চেয়ারম্যান পদে ২ জন, ভাইস চেয়ারম্যান পদে ৩ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ উপজেলায় মোট ভোট কেন্দ্রের সংখ্যা ৬৭টি, ভোট কক্ষ৪ শত ৭২টি। মোট ভোটার ১ লক্ষ ৫৯ হাজার ৯ শত ৩২ জন। এ উপজেলার মোট ভোটারের মধ্যে পুরুষ ভোটার ৮০ হাজার ৫১ জন ও নারী ভোটার ৭৯ হাজার ৮ শত ৮১ জন।
অন্যদিকে বাগমারা উপজেলায় চেয়ারম্যান পদে ৩ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে ১ জন প্রার্থী থাকায় তাকে গত ৩০ এপ্রিল তারিখে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বেসরকারি ভাবে নির্বাচিত ঘোষণা করা হয়।এ উপজেলায় মোট ভোট কেন্দ্রের সংখ্যা ১ শত ২২টি, ভোট কক্ষ ৭ শত ৪৭টি। মোট ভোটার ৩ লক্ষ ১০ হাজার ৯ শত ৭১ জন। এ উপজেলার মোট ভোটারের মধ্যে পুরুষ ভোটার ১ লক্ষ ৫৬ হাজার ৫ শত ৮২জন ও নারী ভোটার ১ লক্ষ ৫৪ হাজার ৩ শত ৮৯ জন। ওই দিন সকাল ৮ টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে বিকাল ৪ টায় শেষ হবে। ব্যালট পেপারের মাধ্যমে সম্পূর্ণ ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

 

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন