রাজশাহী টাইলস্ এন্ড মোজাইক মার্চেন্ট এসোসিয়েশনের নির্বাচন অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার : রাজশাহী টাইলস্ এন্ড মোজাইক মার্চেন্ট এসোসিয়েশনের সভাপতি পদে আনসার উদ্দীন আহমেদ ও সাধারণ সম্পাদক পদে আশিকুর রহমান তুহিন নির্বাচিত হয়েছেন। গতকাল সোমবার রাজশাহী টাইলস্ এন্ড মোজাইক মার্চেন্ট এসোসিয়েশনের নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে ১১টি পদের মধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৯ জন নির্বাচিত হন। দু’টি পদে প্রত্যেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হয়। যারমধ্যে সাধারণ সম্পাদক পদে আশিকুর রহমান তুহিন ও সদস্য-১ পদে মোস্তাক আহমেদ বাবু নির্বাচিত হয়েছেন। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতরা হলেন- সভাপতি পদে আনসার উদ্দীন আহমেদ, সহসভাপতি মোহাম্মদ আলী সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক এসএম রাজিবুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শাহ আলম, দপ্তর সম্পাদক আকতার হালিম, কোষাধ্যক্ষ সাইফুল ইসলাম, সদস্য-২ মামুনুর রশিদ মামুন, সদস্য-৩ রবিউল রহমান ও সদস্য-৪ পদে ইমদাদুল হক রকি। নির্বাচন কমিটির আহবায়ক মুহাম্মদ ঘোরী স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে। এদিকে নির্বাচিত নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন রাজশাহী মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ডাবলু সরকার ও রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি মনিরুজ্জামান মনি।
