১৯ আগস্ট ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi
শিরোনাম
সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব : প্রধানমন্ত্রীমান্দায় এইচবিবি রাস্তা নির্মাণে ব্যাপক অনিয়মের অভিযোগ, ৬ মাসেই ধ্বসরাজশাহী থেকে জাপানে কর্মী নিয়োগ ও সম্ভাব্য বিনিয়োগ নিয়ে আলোচনাবাংলাদেশ-চীনের যৌথ সহযোগিতায় রাজশাহী সিল্কের ঐতিহ্য ফিরে আসবে : বস্ত্র প্রতিমন্ত্রীকাগজে ১০ হাজার দিনমজুর, পাড়ে শুধুই ‘ভেকু’গোদাগাড়ীতে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই কলেজ ছাত্রের মর্মান্তিক মৃত্যুদুর্গাপুরে পরিদর্শনে গিয়ে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ পাওয়ায় আইনগত ব্যবস্থার নির্দেশ ইউএনও’রপ্রশাসকের উদ্যোগে রাসিকে প্রথমবারের মতো ইন্টার্নশিপের সুযোগ পেলেন রুয়েট শিক্ষার্থীরা

গোদাগাড়ী উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হলেন সোহেল

প্রকাশিত: ৮ মে ২০২৪, ১০:২৩ অপরাহ্ণ | বিভাগ: lead
গোদাগাড়ী উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হলেন সোহেল
বিজ্ঞাপন

স্টাফ রিপোর্টার : উপজেলা পরিষদ নির্বাচনে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার চেয়ারম্যান হলেন বেলাল উদ্দিন সোহেল। বেলাল উদ্দিন সোহেল ইউনিয়ন পরিষদের চেয়ার থেকে এবার উঠে গেলেন উপজেলা চেয়ারম্যানের চেয়ারে। তিনি দোয়াত কলম প্রতিক নিয়ে ৬৬৭৩৯ ভোট পেয়ে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি সাবেক উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর আলম কাপ পিরিচ প্রতিক নিয়ে পেয়েছেন ২৫৩৬৮ ভোট। বুধবার(০৮ মে) রাতে ভোট গণনার পর এ ফলাফল ঘোষণা করেছেন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা।
এ উপজেলায় মোট ভোটকেন্দ্র ১০৭টি। সবকটি কেন্দ্রের ফলাফল গণনা শেষে বেলাল উদ্দিন সোহেলকে চেয়ারম্যান ঘোষণা করা হয়। এই উপজেলায় চেয়ারম্যান পদে মোট ৫ জন প্রার্থী প্রতিদ্বদ্বিতা করেন। অন্য প্রার্থীরা হলেন- রবিউল আলম আনারস প্রতিক নিয়ে পেয়েছেন ২১১৭৯ ভোট, সাজেদুর রহমান মার্কনী ঘোড়া প্রতিক নিয়ে পেয়েছেন ২২৪৮ ও সুনন্দন দাস মোটর সাইকেল প্রতিক নিয়ে পেয়েছেন ১০৯৪৪ ভোট। এরআগে গতকাল বুধবার সকাল সাড়ে ৮টা থেকে ভোগ গ্রহণ শুরু হয় চলে বিকেল চারটা পর্যন্ত। ভোটগ্রহণ শেষে শুরু হয় গণনা। একে একে আসতে থাকে কেন্দ্র থেকে ফলাফল। তবে রাজশাহীর এই দুই উপজেলায় ভোট চলাকালে কোথাও কোনো অপ্রিতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন