১৯ আগস্ট ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi
শিরোনাম
সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব : প্রধানমন্ত্রীমান্দায় এইচবিবি রাস্তা নির্মাণে ব্যাপক অনিয়মের অভিযোগ, ৬ মাসেই ধ্বসরাজশাহী থেকে জাপানে কর্মী নিয়োগ ও সম্ভাব্য বিনিয়োগ নিয়ে আলোচনাবাংলাদেশ-চীনের যৌথ সহযোগিতায় রাজশাহী সিল্কের ঐতিহ্য ফিরে আসবে : বস্ত্র প্রতিমন্ত্রীকাগজে ১০ হাজার দিনমজুর, পাড়ে শুধুই ‘ভেকু’গোদাগাড়ীতে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই কলেজ ছাত্রের মর্মান্তিক মৃত্যুদুর্গাপুরে পরিদর্শনে গিয়ে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ পাওয়ায় আইনগত ব্যবস্থার নির্দেশ ইউএনও’রপ্রশাসকের উদ্যোগে রাসিকে প্রথমবারের মতো ইন্টার্নশিপের সুযোগ পেলেন রুয়েট শিক্ষার্থীরা

তানোরে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হলেন ময়না

প্রকাশিত: ৮ মে ২০২৪, ৯:২৫ অপরাহ্ণ | বিভাগ: lead
তানোরে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হলেন ময়না
বিজ্ঞাপন

তানোর প্রতিনিধি : রাজশাহীর তানোরে বিপুল ভোটে পুনরায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন কাপ পিরিচ প্রতীকের প্রার্থী লুৎফর হায়দার রশিদ ময়না ও পুরুষ ভাইস চেয়ারম্যান পদে তানভীর রেজা এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে সোনিয়া সরদারকে বেসরকারীভাবে বিজয়ী ঘোষনা করা হয়েছে। কাপ পিরিচ প্রতীক নিয়ে লুৎফর হায়দার রশিদ ময়না ভোট পেয়েছেন ৪৬ হাজার ৩৯৫টি তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোটরসাইকেল প্রতীকের প্রার্থী আব্দুল্লাহ আল মামুন ২০ হাজার ০৭৯ ভোট পেয়েছেন। কাপ পিরিচ প্রতীক কে ২৬ হাজার ৩১৬ ভোটে বিজয়ী ঘোষণা করেন সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন অফিসার কামরুজ্জামান। এদিকে মহিলা ভাইস চেয়ারম্যান পদে কলস প্রতীকের প্রার্থী বর্তমান ভাইস চেয়ারম্যান সোনিয়া সরদার ৩০ হাজার ৮৮৬ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বৈদ্যুতিক ফ্যান প্রতীকের প্রার্থী সাগরী ভৌমিক ২৩ হাজার ৪৫৭ ভোট পেয়েছেন। অপরজন সেলাই মেশিনের প্রার্থী নাসিমা বেগম ৮ হাজার ২১৭ ভোট পেয়েছেন। ৭ হাজার ৪২৯ ভোট পেয়ে বে সরকারী ভাবে সোনিয়া সরদার কে বিজয়ী ঘোষণা করা হয়। পুরুষ ভাইস চেয়ারম্যান পদে চশমা প্রতীকের সর্বকনিষ্ঠ তানভীর রেজা ৩৮ হাজার ৫৩৭ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী তালা প্রতীকের প্রার্থী সোহেল রানা ২৪ হাজার ৬০১ ভোট পেয়েছেন। ১৩ হাজার ৯৩৬ ভোটে বিজয়ী তানভীর কে বিজয়ী ঘোষণা করা হয়। এর আগে বুধবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত শান্তিপূর্ণ ভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গ্রহণ শেষে উপজেলা পরিষদের হলরুমে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন সহকারী রিটার্নিং কর্মকর্তা। এসময় টিএইচও বার্নাবাস হাসদাক, কৃষি অফিসার সাইফুল্লাহ আহম্মেদ, সমাজ সেবা অফিসার মোহাম্মদ হোসেন, পিআইও এটিএম কাউসার আলী সহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সহকারী রিটার্নিং কর্মকর্তা বলেন ভোটের দিন যেভাবে শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ ও শেষ হয়েছে আমি আসা করব বিজয়ী প্রার্থীরা সেই পরিবেশ বজায় রাখবেন।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন