১৮ আগস্ট ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi
শিরোনাম
কাগজে ১০ হাজার দিনমজুর, পাড়ে শুধুই ‘ভেকু’গোদাগাড়ীতে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই কলেজ ছাত্রের মর্মান্তিক মৃত্যুদুর্গাপুরে পরিদর্শনে গিয়ে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ পাওয়ায় আইনগত ব্যবস্থার নির্দেশ ইউএনও’রপ্রশাসকের উদ্যোগে রাসিকে প্রথমবারের মতো ইন্টার্নশিপের সুযোগ পেলেন রুয়েট শিক্ষার্থীরাসড়ক ও বাঁধ সুরক্ষায় বিন্না ঘাস ব্যবহার করার নির্দেশ প্রধানমন্ত্রীররাষ্ট্রপতি নির্বাচনে মির্জা ফখরুল ও অলি আহমদের মনোনয়ন বৈধঅব্যবহৃত জলাশয় তরুণদের মধ্যে বণ্টন করে কর্মসংস্থান সৃষ্টি করা হবে : প্রধানমন্ত্রীরাজশাহী সদর দলিল লেখক সমিতির নির্বাচনে সভাপতি শামীম, সম্পাদক সুমন

বাগমারায় নাতিকে মারধরের প্রতিবাদ করায় হাতুড়িপেটায় বৃদ্ধকে হত্যা

প্রকাশিত: ৬ মে ২০২৪, ৬:২৫ অপরাহ্ণ | বিভাগ: lead
বাগমারায় নাতিকে মারধরের প্রতিবাদ করায় হাতুড়িপেটায় বৃদ্ধকে হত্যা
বিজ্ঞাপন

শামীম রেজা : রাজশাহীর বাগমারায় গয়ের উদ্দিন (৬০) নামের এক কৃষককে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে। নাতিকে মারধরের প্রতিবাদ করায় খুন হতে হয়েছে তাকে। এ ঘটনায় বাগমারা থানায় একটি মামলা হয়েছে। ওই মামলায় অভিযুক্ত কিশোরকে গ্রেফতারের চেষ্টা চালাচ্ছে পুলিশ। গত রোববার রাত ৯ টার দিকে উপজেলার নরদাশ ইউনিয়নের জয়পুর মোড়ে এই মর্মান্তিক ঘটনা ঘটে। মারা যাওয়া কৃষকের নরদাশ ইউনিয়নের জয়পুর গ্রামে। স্থানীয় লোকজন ও পুলিশ সূত্রে জানা গেছে, সন্ধ্যার পর গয়ের উদ্দিনের নাতি মোস্তাফিজুর রহমানের সঙ্গে স্থানীয় ১৬ বছর বয়সী এক কিশোরের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে জয়পুর মোড়ে একা পেয়ে মোস্তাফিজুরকে মারধর ও হাতুড়ি দিয়ে পেটায় ওই কিশোর। মোস্তাফিজুরকে আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। পরে রাতে বিষয়টি জানতে পেরে দাদা গয়ের উদ্দিন প্রতিবাদ করতে যান। সেই সময় জয়পুর মোড়ে গয়ের উদ্দিনের সঙ্গে তর্কে জড়ায় ওই কিশোর। একপর্যায়ে ক্ষুব্ধ হয়ে ওই কিশোর লোকজনের সামনে গয়ের উদ্দিনকে হাতুড়িপেটা করে। এতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। আশপাশের লোকজন থাকলেও কিশোরের ভয়ে কেউ এগিয়ে আসেননি। অতিরিক্ত হাতুড়ি আঘাতে ঘটনাস্থলে মারা যায় গয়ের উদ্দিন। খবর পেয়ে বাগমারা থানা–পুলিশ ও স্থানীয় হাট গাঙ্গোপাড়া তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে। পরে লাশটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়।
স্থানীয় লোকজনের দাবি, ওই কিশোর বখাটে ও কিশোর গ্যাংয়ের সদস্য। তার বিরুদ্ধে ছাত্রীদের যৌন হয়রানি ও অকারণে লোকজনকে মারধরের অভিযোগ আছে। স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য কাজেম উদ্দিন বলেন, এমন কোনো অপরাধ নেই যে ওই কিশোর করে না। ভয়ে কেউ প্রতিবাদও করেন না। ওই কিশোরের দৃষ্টান্তমূলক শাস্তি চান তাঁরা। এ ঘটনায় বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অরবিন্দ সরকার বলেন, নিহত ব্যক্তির পরিবারের পক্ষ থেকে সোমবার(০৬ মে) সকালে থানায় মামলা করা হয়েছে। মামলার মূল আসামি ওই কিশোরকে গ্রেপ্তারের চেষ্টা করছে পুলিশ।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন