বুধবার

১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
বারবার প্রকল্পের মেয়াদ ও ব্যয় বৃদ্ধিতে বিরক্ত প্রধানমন্ত্রী লিবিয়ায় অপহৃত মান্দার আলমগীরের মৃত্যু, আড়াই মাস পর মরদেহ শনাক্ত রাজশাহীতে ক্লুলেস দস্যুতা মামলার রহস্য উদ্ঘাটন, বিএনপি নেতাসহ ২ জন গ্রেপ্তার পুশইন ঠেকাতে কঠোর অবস্থানে বিজিবি বিএমডিএ’র ৮৬তম পরিচালনা বোর্ড সভা নতুন সরকারের অধিনে ২০২৬-২৭ অর্থবছরের প্রথম বাজেট অধিবেশন শুরু প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সভা অনুষ্ঠিত ডেঙ্গমুক্ত রাজশাহী নগরী গড়তে প্রচেষ্টা অব্যাহত থাকবে : রিটন রাজশাহীতে বৈদ্যুতিক খুঁটিতে ঘুঘুর বাচ্চা আনতে গিয়ে প্রাণ হারালেন এক কিশোর দেশের ৬৫ শতাংশ গ্রাহক বিদ্যুতের মূল্যবৃদ্ধির বাইরে থাকছেন : তথ্যমন্ত্রী

রাজশাহী মহানগরীতে ৮ অপহরণকারী গ্রেপ্তার

Paris
Update : সোমবার, ৬ মে, ২০২৪

স্টাফ রিপোর্টার : রাজশাহী মহানগরী’র শাহমখদুম থানার আমচত্বর এলাকায় পূর্ব শত্রুতায় জেরে অপহরণের অভিযোগে ৮ অপহরণকারীকে গ্রেপ্তার করেছে আরএমপি’র শাহমখদুম থানা পুলিশ। গ্রেপ্তারকৃত আসামিরা হলেন মো: রাজন ইসলাম (২৪), মো: আশিক ইসলাম (২১), মো: জাহিদ হাসান (১৯), দীপ্ত মোল্লিক (১৯), মো: সোহানুর রহমান জয় (২০), সাদমান সাদিক (১৯), মো: আকাশ ইসলাম আরিফ (১৮) ও মো: সিহাব হোসেন (১৮)।
ঘটনা সূত্রে জানা যায়, রাজশাহী মহানগরীর বেলপুকুর থানার ধাদাশ গ্রামের মো: জারমান আলীর ভাগনে আসামি রাজন ইসলামের সাথে পারিবারিক ও জমিজমা সংক্রান্ত দ্বন্দ্ব ছিল। জারমান আলী গত ৫ মে সকালে বাড়ি থেকে লেগুনাযোগে রাজশাহী সিটি হাটে যাচ্ছিলেন। রাজশাহী মহানগরী’র শাহমখদুম থানার আমচত্বর এলাকা পৌঁছালে তার ভাগনে রাজন ইসলামসহ অন্যান্য আসামিরা জারমান আলীকে লেগুনা থেকে অস্ত্রের ভয় দেখিয়ে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যাচ্ছিল। তারা নওদাপাড়া এলাকায় পৌঁছালে জারমান আলী চিৎকার শুরু করেন। আসামি রাজন তখন চাকু দিয়ে জারমান আলীর পেটে আঘাত করে গুরুতর জখম করে এবং অন্যান্য আসামিরাও জারমান আলীকে মারপিট করে। এসময় জারমান আলীর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে আসামিরা পালিয়ে যায়। জারমান আলীর ভাইয়ের উক্ত অভিযোগের পরিপ্রেক্ষিতে শাহমখদুম থানায় একটি মামলা রুজু হয়।
আরএমপি’র শাহমখদুম বিভাগের উপ-পুলিশ কমিশনার মো: নূর আলম সিদ্দিকীর সার্বিক তত্ত্বাবধানে শাহমখদুম থানা পুলিশের একটি টিম আসামিদের গ্রেপ্তারে অভিযানে শুরু করেন। শাহমখদুম থানার অফিসার ইনচার্জ মো: ইসমাইল হোসেনের দিকনির্দেশনায় এসআই জাকির হোসাইন ও তাঁর টিম ৫ মে গভীর রাতে নগরীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে আসামিদের গ্রেপ্তার করে। অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তারকৃত আসামিদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।


আরোও অন্যান্য খবর
Paris