১৯ আগস্ট ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi
শিরোনাম
সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব : প্রধানমন্ত্রীমান্দায় এইচবিবি রাস্তা নির্মাণে ব্যাপক অনিয়মের অভিযোগ, ৬ মাসেই ধ্বসরাজশাহী থেকে জাপানে কর্মী নিয়োগ ও সম্ভাব্য বিনিয়োগ নিয়ে আলোচনাবাংলাদেশ-চীনের যৌথ সহযোগিতায় রাজশাহী সিল্কের ঐতিহ্য ফিরে আসবে : বস্ত্র প্রতিমন্ত্রীকাগজে ১০ হাজার দিনমজুর, পাড়ে শুধুই ‘ভেকু’গোদাগাড়ীতে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই কলেজ ছাত্রের মর্মান্তিক মৃত্যুদুর্গাপুরে পরিদর্শনে গিয়ে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ পাওয়ায় আইনগত ব্যবস্থার নির্দেশ ইউএনও’রপ্রশাসকের উদ্যোগে রাসিকে প্রথমবারের মতো ইন্টার্নশিপের সুযোগ পেলেন রুয়েট শিক্ষার্থীরা

চাঁপাইনবাবগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনে হুমকীর মুখে ৩ বাঁধ

প্রকাশিত: ৩ মে ২০২৪, ৮:৩৬ অপরাহ্ণ | বিভাগ: lead
চাঁপাইনবাবগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনে হুমকীর মুখে ৩ বাঁধ
বিজ্ঞাপন

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরঅনুপনগরসহ কালিনগর এলাকায় দিনরাত অবৈধভাবে বালু উত্তোলন করায় বাঁধ ৩টি হুমকীর মুখে পড়েছে বলে অভিযোগ উঠেছে। বিষয়টি নিয়ে বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগও করা হয়েছে। তারপরও বন্ধ হয়নি অবৈধ বালু উত্তোলন। অভিযোগে জানা গেছে, সদর উপজেলার চরঅনুপনগরে আবুল কালাম আজাদ বাবুর নেতৃত্বে আবদুর রশিদের সহায়তায় দিনের আলোতে এবং রাতের আঁধারে ভেকু মেশিনের মাধ্যমে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছে। অপরদিকে ৬নং বাঁধ এলাকায় মমিন মাষ্টারের নেতৃত্বে, ৭নং বাঁধ এলাকায় তৈমুর, সফিক কাটানি ও কালুর নেতৃত্বে এবং ৮নং বাঁধ এলাকায় লুটু মেম্বারের নেতৃত্বে ভেকু মেশিনের মাধ্যমে অবৈধভাবে বালু উত্তোলন করে ট্রাক্টর ভর্তি করে বিভিন্ন জায়গায় বিক্রি করা হচ্ছে। একই বাঁধ এলাকায় প্রভাব খাটিয়ে বালু উত্তোলন করছে তারেক নামে এক ব্যক্তি। এদিকে অবৈধভাবে বালু উত্তোলনের কারণে হুমকীর মুখে পড়েছে বাঁধগুলো।

এদিকে ৬, ৭ ও ৮নং বাঁধ এলাকায় অবৈধ বালু উত্তোলনের জন্য প্রশাসন ম্যানেজের নামে জনৈক জাফরুল প্রতিদিন মোটা অংকের অর্থ আদায় করছে বলেও অভিযোগ রয়েছে। তবে কথিত প্রশাসন ম্যানেজকারি জাফরুল এই অভিযোগ অস্বীকার করে বলেন, তিনি ওইসব ঘটনার সাথে জড়িত নন। আর যদি জড়িতই থাকতেন তাহলে কি গতকাল যে ২টি ট্রাক্টর আটক করা হয়েছে তা তারই হতো, কিন্তুু সেটি হচ্ছে তারেকের। এলাকার প্রতিপক্ষরা তার নামে এসব রটাচ্ছে বলেও দাবি করেন তিনি। অন্যদিকে ৭নং বাঁধ এলাকায় অবৈধ বালু উত্তোলনের সাথে জড়িত তৈমুরের সাথে যোগাযোগ করা হলে তিনি বালু উত্তোলনের বিষয়টি অস্বীকার করে বলেন, সেখানে বালু উত্তোলন করা হচ্ছিল কিন্তুু বর্তমানে বন্ধ আছে। এ ব্যাপারে সদর উপজেলা নির্বাহী অফিসার মোসাঃ তাছমিনা খাতুনের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, অবৈধ বালু উত্তোলন বন্ধে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে এবং খবর পেলেই অভিযান চালানো হয়।-এফএনএস

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন