শুক্রবার

১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
হাজার কোটি টাকার টার্গেট নিয়ে রাজশাহীতে আম পাড়া শুরু রাজশাহীতে অটোরিক্সা চালক হত্যায় চার জন গ্রেপ্তার, অটোরিক্সা উদ্ধার রাজশাহীতে হোটেলের ক্ষতিপূরণ চাওয়ায় ‘চাঁদাবাজ’ হিসাবে অপপ্রচারের অভিযোগ নওগাঁয় অনলাইন জুয়ার মূল হোতাসহ ১৫ জন গ্রেফতার প্রধানমন্ত্রী শুধু স্বপ্ন দেখাচ্ছেন না, স্বপ্নগুলো বাস্তবায়ন করেও দেখাচ্ছেন : রাসিক প্রশাসক বন্ধ চিনিকলগুলোতে আশার আলো মোস্তফার ভরসা বুকে বাঁধা বেয়ারিং গাড়ি রাজশাহীকে পরিকল্পিত মহানগর হিসেবে গড়ে তোলা হয়েছে: ভূমিমন্ত্রী রাজশাহীর লিচুতে ৬০ কোটি টাকা বাণিজ্য হওয়ার সম্ভাবনা অবশেষে জেল ফটকে অপেক্ষারত তিন শিশু ফিরে পেল মায়ের কোল

বৃষ্টির প্রবণতা বেড়ে গরম কিছুটা কমবে

Paris
Update : শুক্রবার, ৩ মে, ২০২৪

টানা কয়েক সপ্তাহের তাপপ্রবাহের জনজীবন যখন বিপর্যস্ত, তথন কিছুটা সুখবর দিলো আবহাওয়া অফিস। তারা জানিয়েছে, আগামী চার-পাঁচ দিন দেশে বৃষ্টির প্রবণতা বাড়বে এবং গরম কিছুটা কমবে। শিলাবৃষ্টিও হতে পারে, ফলে ফসলের ক্ষতির শঙ্কা রয়েছে। শুক্রবার (০৩ মে) সকাল ৯টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল হয়ে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর প্রভাবে চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, বরিশাল ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।তাপপ্রবাহের বিষয়ে জানানো হয়, রাজশাহী, পাবনা, যশোর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া জেলার ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। চাঁদপুর জেলাসহ ঢাকা, রংপুর, ময়মনসিংহ ও বরিশাল বিভাগ এবং রাজশাহী ও খুলনা বিভাগের অবশিষ্টাংশের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারী ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। কিছু কিছু জায়গায় এই তাপপ্রবাহ প্রশমিত হতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। শনিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, ময়মনসিংহ, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ সময় দেশের পশিচমাঞ্চল ও মধ্যাঞ্চলে বিরাজমান তাপ প্রবাহ অব্যাহত থাকতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। রোববার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, ঢাকা, ময়মনসিংহ, বরিশাল ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এসময় কিছু কিছু এলাকায় তাপপ্রবাহ প্রশমিত হতে পারে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। আগামী পাঁচ দিনে সারা দেশে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির প্রবণতা বিস্তার লাভ করতে পারে এবং দিনের তাপমাত্রা কমতে পারে।
মধ্যরাতে ঢাকায় বৃষ্টি: এদিকে টানা কয়েক সপ্তাহের তাপপ্রবাহের পর স্বস্তির বৃষ্টিতে ভিজেছে রাজধানী ঢাকা। গত বৃহস্পতিবার দিবাগত মধ্যরাত ১২টার দিকে ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি ঝরে। সময়ের সঙ্গে সঙ্গে রাজধানীর নতুন নতুন এলাকায় বৃষ্টি নামে। এতে গরম কমে আবহাওয়া শীতল হয়। এর আগে রাত নয়টার কিছু আগে পুরান ঢাকায় হিমেল হাওয়ার সঙ্গে কয়েক মিনিট বৃষ্টি ঝরে। সামান্য সময়ের এই বৃষ্টি স্বস্তি নিয়ে এলেও বেশিক্ষণ স্থায়ী না হওয়ায় অনেকে হতাশা প্রকাশ করেন। সে সময় পুরান ঢাকার লক্ষ্মীবাজার, যাত্রাবাড়ী, ডেমরা, শনির আখড়া এলাকার বেশ কয়েকজন বাসিন্দা বৃষ্টি হওয়ার খবর জানান। যাত্রাবাড়ী এলাকার এক ব্যক্তি বলেন, রাত সাড়ে আটটার পর আকাশে বিদ্যুৎ চমকায়। পরে কয়েক মিনিট বৃষ্টি হয়। ঠান্ডা বাতাস আসায় শরীরটা জুড়িয়ে যায়। ঢাকায় বৃষ্টির বিষয়ে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মনোয়ার হোসেন বলেন, আগারগাঁও ও বিমানবন্দর এলাকায় তাঁদের বৃষ্টি পর্যবেক্ষণের যন্ত্র রয়েছে। দুই জায়গাতেই বৃষ্টি হয়েছে। তবে রাতে ঢাকায় কত মিলিমিটার বৃষ্টি হয়েছে, তাৎক্ষণিকভাবে তা জানাতে পারেননি তিনি। এদিকে ঢাকার উপকণ্ঠ নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন এলাকায়ও রাত পৌনে নয়টার দিকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয়। এ সময় আকাশে মেঘের গর্জন শোনা যায়। বিদ্যুৎ চমকাতেও দেখা যায়। অনেকেই বৃষ্টিতে ভিজতে রাস্তায় নেমে আসেন। নারায়ণগঞ্জ সদর উপজেলার দক্ষিণ সস্তাপুর এলাকার বাসিন্দা মার্জিয়া রহমান বলেন, এবারের মতো এমন তাপপ্রবাহ আগে কখনো পড়েনি। প্রচণ্ড গরমে মানুষের হাঁসফাঁস অবস্থা তৈরি হয়েছিল। বৃষ্টির অপেক্ষায় ছিল সারা দেশের মানুষ। একই এলাকার বাসিন্দা আইনজীবী নুসরাত জাহানও অনেক দিন পর বৃষ্টির দেখা পেয়ে আত্মীয়স্বজন নিয়ে রাস্তায় নেমে আসেন। তবে সে সময় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হওয়ায় তাঁরা ভিজতে পারেননি। সিদ্ধিরগঞ্জের ভুঁইগড় এলাকায় বৃষ্টিতে রাস্তাঘাট ভিজে গেছে বলে জানান পরিবেশ অধিদপ্তরের নারায়ণগঞ্জ অফিসের সহকারী পরিচালক মুজাহিদুল ইসলাম। তিনি বলেন, বৃষ্টিতে মানুষের মধ্যে স্বস্তি ফিরেছে। রাত ১২টার পর মিরপুর, শ্যামলী, কল্যাণপুর, মোহাম্মদপুর, বিমানবন্দরসহ আশপাশের এলাকায় বেশ বৃষ্টি হয়। রাত সোয়া ১টার পর ফার্মগেট, কারওয়ানবাজার, ধানমণ্ডি এলাকায়ও বৃষ্টি শুরু হয়।-এফএনএস


আরোও অন্যান্য খবর
Paris