২৪ আগস্ট ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

মানিকগঞ্জে শিশু হত্যায় চাচির যাবজ্জীবন

প্রকাশিত: ১৫ ফেব্রুয়ারি ২০২১, ১১:৫৭ পূর্বাহ্ণ | বিভাগ: জাতীয়
মানিকগঞ্জে শিশু হত্যায় চাচির যাবজ্জীবন
বিজ্ঞাপন

এফএনএস : মানিকগঞ্জ সদর উপজেলার জয়নগর গ্রামের শিশু তানভীর হত্যা মামলায় চাচি চায়না বেগমকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মীর রুহুল আমীন। সেইসঙ্গে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয়মাসের কারাদণ্ড দেন বিচারক। মামলার বিবরণে জানা যায়, পূর্ব শত্রুতার জের ধরে ২০১৬ সালের ৩০ মে শিশু তানভীরকে শাশুড়ির কাছে রেখে সদর হাসপাতালে যান মা কমলা বেগম।

এ সুযোগে শিশু তানভীরের আপন চাচি পূর্ব শত্রুতার জের ধরে বাড়ির পাশের কালীগঙ্গা নদীতে নিয়ে গিয়ে পানিতে চুবিয়ে হত্যা করে লাশ ভাসিয়ে দেওয়ার চেষ্টা করেন। এ সময় নদীতে মাছ ধরার সময় জেলেরা দেখে ফেললে চায়না পালিয়ে যান। পরে স্থানীয়দের খবরে পুলিশ ওই শিশুকে উদ্ধার করে মানিকগঞ্জ জেলা সদর হাসপাতালে পাঠালে কর্তব্যরত চিকিৎসক তানভীরকে মৃত ঘোষণা করেন।

মা কমলা বেগম বাদী হয়ে অভিযুক্ত চায়নাকে আসামি করে সদর থানায় হত্যা মামলা করেন। পুলিশ মানিকগঞ্জের সিংগাইর থেকে চায়নার এক আত্মীয় বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করে। ২০১৭ সালের ২৮ অক্টোবর চায়নাকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ। আদালত ১৭ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণের পর গতকাল রোববার চায়নাকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেন। এ রায়ে শিশু তানভীরের মা-বাবা সন্তুষ্ট বলে জানান।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন