১৮ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi
শিরোনাম
পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে যুক্ত হলো রূপপুরের ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ৫ ধাপে ইউপিতে ভোট হবে, আগমী বৃহস্পতিবারের মধ্যে তারিখ ঘোষণারাজশাহীতে হলিক্রস স্কুলের নির্মাণাধীন ভবনের ছাদে ধস, শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে বড় প্রশ্ন?রাজশাহী আদালতের আইনজীবীকে আঘাতকারীদের বিচার নিশ্চিতের দাবীসার্জেন্ট সাবিহা’র অ্যাকাউন্টে ৫০ লাখ টাকা প্রবেশ নিয়ে নিউরন কোচিংয়ের সাইফুলের অজুহাতে রহস্যচাঁপাইনবাবগঞ্জে ওসির বিরুদ্ধে ঘুষ দাবি ও হয়রানি করার অভিযোগমিয়ানমার সীমান্তে ১০৮ কিলোমিটার ফেন্সিং নির্মাণ করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রীদেশে ধান উৎপাদনে কৃষকের খরচ ধারাবাহিকভাবে বাড়ছে

পদত্যাগ না করে উপজেলা ভোটে ইউপি চেয়ারম্যানদের অংশ নেয়ার আদেশ স্থগিত

প্রকাশিত: ২৯ এপ্রিল ২০২৪, ১০:০১ অপরাহ্ণ | বিভাগ: lead
পদত্যাগ না করে উপজেলা ভোটে ইউপি চেয়ারম্যানদের অংশ নেয়ার আদেশ স্থগিত
বিজ্ঞাপন

ইউনিয়ন পরিষদ (ইউপি) থেকে পদত্যাগ না করে উপজেলা নির্বাচনে দুই চেয়ারম্যানের মনোনয়নপত্র বাতিলে নির্বাচন কমিশনের সিদ্ধান্ত স্থগিত করে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত করে আদেশ দিয়েছেন আপিল বিভাগের চেম্বার জজ আদালত। এই আদেশের ফলে পদত্যাগ না করা দুই ইউপি চেয়ারম্যান উপজেলা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না বলে জানিয়েছেন আইনজীবীরা। হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত চেয়ে করা নির্বাচন কমিশনের পক্ষে করা আবেদনের শুনানি নিয়ে গতকাল সোমবার আপিল বিভাগের চেম্বার জজ আদালত এই আদেশ দেন। এদিন নির্বাচন কমিশনের পক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল এএম আমিন উদ্দিন। অন্যদিকে দুই চেয়ারম্যানের পক্ষে শুনানিতে ছিলেন সিনিয়র আইনজীবী শাহ মঞ্জুরুল হক ও শাহদীন মালিক। এর আগে ইউনিয়ন পরিষদ থেকে পদত্যাগ না করায় উপজেলা নির্বাচনে দুই চেয়ারম্যানের মনোনয়নপত্র বাতিলে নির্বাচন কমিশনের সিদ্ধান্ত স্থগিত করেন হাইকোর্ট। ফলে ইউপি চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ না করেই এ দুই চেয়ারম্যানের উপজেলা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় আইনত কোনো বাধা নেই বলে জানান আইনজীবী। মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্তের বৈধতা নিয়ে পৃথক রিটের প্রাথমিক শুনানি শেষে গত ২৩ এপ্রিল বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি মো. বজলুর রহমানের হাইকোর্ট বেঞ্চ রুলসহ আদেশ দেন। আদালতে ওইদিন রিট আবেদনকারীদের পক্ষে ছিলেন আইনজীবী শাহদীন মালিক ও এম মনজুর আলম। নির্বাচন কমিশনের পক্ষে শুনানি করেন আইনজীবী তৌহিদুল ইসলাম। রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল এম এম জি সারোয়ার। দুই চেয়ারম্যানের একজন হলেন- সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজার ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান মোহাম্মদ ফখরুল ইসলাম। তিনি দক্ষিণ সুরমা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন। অপরজন হলেন- কুষ্টিয়ার খোকসা উপজেলার ওসমানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ওহিদুল ইসলাম। তিনি খোকসা উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থী হয়েছেন। আইনজীবী শাহদীন মালিক জানান, তারা ইউনিয়ন পরিষদ থেকে পদত্যাগ না করে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। নির্বাচন কমিশনের রিটার্নিং অফিসার ও আপিল কর্তৃপক্ষ তাদের নির্বাচনে অযোগ্য ঘোষণা করেছেন। এর বিরুদ্ধে তারা রিট করেন। কারণ ইউপি চেয়ারম্যানরা পদত্যাগ করতে বাধ্য নন। আদালত আদেশ দিলেন তারা ইউপি চেয়ারম্যান পদে থেকে আসন্ন উপজেলা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন। তাদের মনোনয়ন হাইকোর্ট বৈধ ঘোষণা করেছেন। এখন এটা সবার ক্ষেত্রে প্রযোজ্য হওয়ার কথা বলে মনে করছেন এ আইনজীবী। ওই দুই উপজেলায় আগামী ৮ মে উপজেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।-এফএনএস

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন