সর্বশেষ সংবাদ
সাপাহারে প্রণোদনার কৃষি উপকরণ বিতরণ উদ্বোধন বর্ষায় দেখা নেই বৃষ্টির, হচ্ছে না জমি চাষ ডোনাল্ড ট্রাম্পকে শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের চিঠি গণভোটের রায় বাস্তবায়ন ও সুশাসন দাবিতে রাজশাহীতে ১১ দলের বিক্ষোভ মিছিল আওয়ামী লীগ আর বাংলাদেশে রাজনীতি করতে পারবে না : স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে আবেগাপ্লুত জুলাই শহীদের স্বজনেরা আরো শক্তিশালী হচ্ছে এল নিনো, সতর্কতা জাতিসংঘ’র জুলাই-আগস্টে দেশে বন্যার শঙ্কা পদ্মা নদী রক্ষায় রাজশাহীতে ‘রান ফর পদ্মা’ মিনি ম্যারাথন অনুষ্ঠিত প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে স্বচ্ছতার সঙ্গে কাজ করছে সরকার : এমপি মিলন

ক্যাপিটল হিলে হামলার উসকানি দেয়ার অভিযোগ থেকে ট্রাম্পের মুক্তি

Paris
Update : সোমবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২১

এফএনএস : অবশেষে ক্যাপিটল হামলায় উসকানির অভিযোগ থেকে অব্যহতি পেলেন ট্রাম্প। দোষী সাব্যস্ত করতে দুই তৃতীয়াংশ সদস্যের সমর্থন প্রয়োজন হলেও ১০ ভোট কম পড়ায় রেহাই পান তিনি। শনিবার ভোটাভুটিতে অভিযোগ প্রমাণে ৬৭টি ভোটের প্রয়োজনী ছিল। ৫৭ জন সিনেটর ট্রাম্পকে দোষী সাব্যস্ত করার পক্ষে মত দেন। বিপক্ষে ভোট পড়ে ৪৩ টি। ৬ জানুয়ারি ক্যাপিটল হামলায় উসকানি দেয়ার অভিযোগে ট্রাম্পকে দোষী সাব্যস্ত করার পক্ষে ১৭ জন রিপাবলিকানের সমর্থন প্রয়োজন হলেও ভোট পরে সাতটি।

নির্বাচনে পরাজয়ের পর ট্রাম্প বিদায় নিলেও অভিশংসন বিচারে দোষী সাব্যস্ত হলে আবার প্রেসিডেন্ট হওয়ার পথ বন্ধ করার সুযোগ ছিল ডেমোক্র্যাটদের। তবে সিনেটের বিচারে রেহাই পাওয়ায় ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে আবার প্রার্থী হতে পারবেন তিনি। ক্যাপিটল হিলে হামলায় উসকানি দেয়ার অভিযোগে গত ১৩ জানুয়ারি যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদ অভিশংসিত হন ট্রাম্প। যুক্তরাষ্ট্রের ইতিহাসে তিনিই প্রথম প্রেসিডেন্ট, যিনি দুইবার প্রতিনিধি পরিষদে অভিশংসিত হয়েছেন। ক্ষমতার অপব্যবহারের অভিযোগে ২০১৯ সালে একবার প্রতিনিধি পরিষদে অভিশংসিত হন ট্রাম্প। তবে সেবারও সিনেটে ভোটাভুটিতে তার পদ রক্ষা হয়।


আরোও অন্যান্য খবর
Paris